গল্পঃ "প্রেম ছাতা"
লিখাঃ আমিম এহসান
.
.
খেয়েদেয়ে যাদের কাজ নেই, সসচরাচর তাদেরই বৃষ্টি ভাল লাগে। আর খেয়েদেয়ে যাদের অনেক কাজ বৃষ্টি তাদের খারাপ লাগা তো দূরের কথা যেনো অভিশাপের মত লাগে। আকাশ থেকে বৃষ্টির ধারা না পড়ে যেনো অভিশাপের ধারা পরে, যেটা কাজের বারোটা বাজিয়ে ছাড়ে।
.
বছর সাতেক আগেকার কথা। জরুরি একটা কাজ বৃষ্টির জন্য শেষ না করতে পেরে নিউ হোটেলে ঢুকে পড়লাম। উপায় ছিলোনা, কেননা এমন ভারি বৃষ্টি এমন হালকা ছাতা দিয়ে আটকানো যায়না। গরম চায়ে ফুঁ দিতেই একটা মেয়ে কোকিল ভেজা হয়ে ছাতা গুটাতে গুটাতে আমার সামনে বসলো।
.
আমি চায়ে চুমুক দিতে দিতেই মেয়েটাকে দেখছিলাম। লেডিস ফোল্ডিং ছাতা যে তার মালিককে একদম রক্ষা করতে পারেনি তার উজ্জ্বল দৃষ্টান্ত আমার চোখের সামনে। মেয়েটা রুমাল বের করে হাত আর মুখ আলতো করে মুছে চায়ের অর্ডার দিলো। মেয়েটার এই মুহূর্তে একটা বড় গামছার দরকার। আমি যদি রিকশাওয়ালা হতাম তাহলে মাথা নাহলে কোমড়ে পেঁচিয়ে রাখা লাল গামছাটা খুলে মেয়েটার দিকে বাড়িয়ে দিতাম আর বলতাম "আফা ওয়াশরুম থাইকা ফ্রেশ হইয়া আসেন।"
.
আমি নিজের চিন্তাভাবনার কথা চিন্তা করে বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমার মাথায় হটাৎ রিকশাওয়ালার গামছা উদাহরণ হিসেবে আসলো কেনো! যাই হোকনা কেনো, সময়টা উপভোগ করার মতন। কেননা আমাদের টেবিলটার দিকে যদি কেউ তাকায় তাহলে আমাদের কাপল হিসেবেই ধরে নিবে। আর এটা যে কত গৌরবের সেটা যে জানে কেবল সেই জানে।
.
মেয়েটা চা টা শেষ করে আমার দিকে আর আমার ছাতার দিকে তাকাতে লাগলো। বার কয়েক এমন করার পর বললো, "আপনার ছাতাটা আমাকে যদি একটু দিতেন, আমার খুব জরুরি একটা কাজ আছে।"
.
আমি বললাম, "আপনার নিজেরই তো ছাতা আছে।"
.
মেয়েটা ঝটপট করে বললো, "উহু, ওটা নষ্ট হয়ে গেছে। প্লিজ..."
.
আমি মনে মনে ভাবতে লাগলাম, এই হেল্পটা মারাত্মক একটা হেল্প। ছাতা ফিরে পাওয়ার কোনো গ্যারান্টি নাই।
.
মেয়েটা বললো, "আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মিনিট বিশেক পর আপনার ছাতা আপনাকে দিয়ে যাবো।"
.
আমি "আচ্ছা ঠিক আছে" বলতেই মেয়েটা ছোঁ মেরে ছাতাটা নিয়ে চলে গেলো। সামান্য ছাতার জন্য এত নাটক অনেকের হয়তো ভাল নাও লাগতে পারে। কিন্তু বৃষ্টির দিনে ছাতা যে কতটা দামী তা ঠেলায় না পড়লে বুঝা বড় দায়।
.
.
বিশ মিনিট হয়ে গেছে। এদিকে বৃষ্টিও থেমে গেছে। কিন্তু আমার ছাতার আর খবর নেই। বাধ্য হয়ে মেয়েটার ভাঙা ছাতা নিয়ে আসলাম। আর বিল দেওয়ার সময় একটা কার্ড দিয়ে বললাম "কোনো মেয়ে যদি এসে ছাতা নিয়ে কিছু জিজ্ঞেস করে তাহলে এ কার্ডটা দিয়েন।"
.
কাজ শেষ করে বাসায় ফিরলাম। মেয়েটার চায়ের বিলও দিলাম আবার ছাতাটাও খোয়ালাম।
.
ফ্রেস হয়ে রেস্ট নিচ্ছিলাম। আম্মুর বকুনিতে বুঝতে পারলাম আম্মু ছাতা রহস্য বের করে ফেলেছে। বলতে লাগলো, "কোন মেয়ের সাথে যে ছাতা বদল করে এসেছে হতচ্ছাড়াটা।" পারলে তো আম্মু ভাঙা ছাতা দিয়ে এই পেটায় আর না পেটায়। আমি বললাম, "আম্মু এটা আমানতের ছাতা। ভাঙে ফেলবা নাকি?"
আম্মু আরো দুইটা বকুনি দিয়ে বললো "এই হারামজাদা ভাঙা ছাতা আর কিভাবে ভাঙবোরে, ছাতা যদি বদল না করে আনিস তোর একদিন কি আমার একদিন।"
.
অনেকক্ষণ হয়ে গেলো আমার ফোনে আননোন নাম্বারে কোনো ফোন এলোনা। হয়তো আর আসবেনা এই ভেবে ভুলে গেলাম সব কথা।
.
দুইদিন পর ঠিক সন্ধ্যার দিক মেয়েটার ফোন এলো। হাজারো স্যরি ভরা কথায় মেয়েটা আমার সাথে দেখা করতে চাইলো। আমি বললাম ছাতাটা তার কাছেই রেখে দিতে, কিন্তু না, দেখা করতেই হবে, মাফ নাই। তার ভাঙা ছাতাটা নিতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োতে, তাই আগেরটার মত অনেকটা দেখতে একটা ছাতা কিনে নিলাম। আর মনে মনে গাইতে লাগলাম, "আজ ছাতা বদল হবে এ রাতে।"
.
আবার ওই নিউ হোটেলে। নাম না জানা মেয়েটা বসেছিলো আগে থেকেই। কুশল বিনিময় করে আলাপচারীতায় মেতে উঠলাম। মেয়েটার নাম রিন্তি। সুন্দরী মেয়েদের সাথে কথা বলতে বুঝি এমনই ভাল লাগে, আগে জানতাম না।
.
হুট করে রিন্তি বলে উঠলো, "আসলে কি জানেন, আপনার ছাতাটা আমি হারিয়ে ফেলেছিলাম। তাই আজকে আপনার জন্য নতুন একটা ছাতা এনেছি।"
এই বলে আমার দিকে ছাতা এগিয়ে দিলো, আমিও কাঁচুমাচু হয়ে তার জন্য কেনা ছাতাটা এগিয়ে দিলাম। সে প্যাকেট খুলে তো অবাক। ছাতার নতুনত্বে দারুণ একটা ভাল লাগা কাজ করছিলো।
.
বাসায় এসে আম্মুকে বললাম মা তোমার আর বউ খুঁজতে হবেনা, মনে হয় তোমার মনের মতন বউমা খুঁজে পেয়েছি।
.
.
.
.
.
হটাৎ করে পাশ থেকে রিন্তি বলে উঠলো, " এই যে অর্ণির বাবা তোমার মেয়েতো ঘুমিয়ে গেছে।"
.
আমি রিন্তির হাতটা চেপে ধরে বললাম, "কিন্তু অর্ণির আম্মু তো জেগে আছে।"
.
রিন্তি আমার চোখ থেকে চোখ সরিয়ে বললো, "আমাদের প্রথম দেখা হওয়ার কথা ভাবতেই আমার গা শিউরে ওঠে জানো? দুটো ছাতার মাধ্যমেই দুজন কিভাবে করে যে কিছুদিন পরেই প্রেমের ছায়াতলে এসেছিলাম, ভাবা যায়?"
.
"না ভাবা যায়না, অর্ণিকে একটু ভাল করে শুইয়ে দিয়ে লাইটটা অফ করে দাও।" - আমি বললাম।
.
"মেয়ে কি শুধু আমার একার? যাও লাইটটা বন্ধ করে দিয়ে এসো।"
.
তারপর সুইচ বন্ধ করার একটা শব্দ।
.
.
.
~সমাপ্ত~
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4649
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§Ŧ:⧍ā§Ŧ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ