āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4624

প্রকৃত ভালবাসা
.
প্রেমিকাকে খুশি করার জন্য প্রতিদিন আমরা 'আই লাভ ইউ'-এর যিকির করি। অথচ আমাদের জন্য বাবা-মার চোখে যে সীমাহীন ভালবাসা, নিখাদ প্রেম সেটা আমরা দেখতেই পাইনা।
প্রেমিকাকে আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি  অথচ বাবা-মার সাথে দুটো মজার কথা বলারই সময় পাইনা। একটু হাসানোর জন্য কোনো টপিকই খুঁজে পাইনা।
.
আচ্ছা বাবা-মা'রা কার জন্য এত পরিশ্রম করে? কার জন্য সর্বদা এত চিন্তিত থাকে?
অবশ্যই আমাদের জন্য, আমাদের খুশির জন্য, তাইতো?
কিন্তু বাবা-মা'র মনটা একটু ভাল করে দেওয়ার দায়িত্বটা আমরা  ভুল করেও নিতে চাইনা।
বন্ধুদের সাথে আমরা কত্ত মজা, ইয়ার্কি-ফাজলামি করি আবার প্রেমিকার রাগ ভাঙানোর জন্য কত প্রকারের চেষ্টা চালাই কিন্তু বাবা-মা'দের কপালে দুশ্চিন্তার ছাপ কেনো পড়ে তা কখনও খুঁজে বের করার চেষ্টা করিনা।
.
অন্য মেয়ের সাথে প্রেম ভালবাসার ক্ষেত্রে আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের প্রেম করতেই হবে, বয়স চলে যাচ্ছে। কিন্তু বাবা-মা'র সেবা করার বেলায় নিজেকে আমরা ছোট্ট একটু ভাবি। বড় হয়ে চাকরী করে বাবা-মা'কে দেখবো এমন একটা ভাব! এখন এগুলার সময় নাই।
কিন্তু তখন কজনইবা সময় পায়!
মানুষ তো আর হাজার বছর বাঁচেনা তাইনা? আমার আপনার পৃথিবীতে বেঁচে থাকার গ্যারান্টি কতদিনের বলতে পারেন?
.
তাই আসুন, ভালবাসি। যাদেরকে ভালবাসা আমাদের জন্মগত দায়িত্ব কেবল তাদেরকেই। পিতৃস্নেহ আর মাতৃস্নেহের বিনিময় আমরা আজীবনও দিতে পারবনা তবুও একটু চেষ্টা করতে দোষ কিসের? বাবা-মা'রা কিসে একটু আনন্দ হয় সেটা খুঁজে বের করে সারপ্রাইজ দিতে আমাদেরকে কি খুব বেগ পোহাতে হবে? কখনই হবেনা, কেননা বাবা-মা'রা আমাদের কাছে কখনই বড় কিছু চায়না তারা তো আমাদের ছোট ছোট ব্যাপারগুলোতেই সন্তুষ্ট।
.
নিজের ছোটবেলা একটু কষ্ট করে ভেবে দেখুন তো... বা-মা'র প্রতিটা খুশির কারণ একটু ভেবে দেখুন তো...আপনার ঠোটে হাসি নাকি চোখে পানি এসেছে সেটাও একটু খেয়াল করুন তো....

.
.
লিখা: আমিম এহসান

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ