গল্পঃ "বন্ধুর জন্য পাত্রী দেখা"
.
লিখাঃ আমিম এহসান
উৎসর্গঃ Shagor Shonchoy
.
.
জোরেশোরে শার্টের আস্তিন গুটিয়ে দুই বন্ধু আজ পাত্রী দেখতে যাচ্ছি। যেভাবে হোক যেমন করেই হোক আজ সাগরের বিয়ের জন্য পাত্রী পছন্দ করতেই হবে।
.
আমার বন্ধু সাগর, দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি মেধাবী। পড়াশুনা শেষ করে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভাল বেতনের জব করছে। কিন্তু সমস্যা একটাই, বন্ধু আমার বিয়ে করতে রাজিই হচ্ছেনা। সে নাকি ছোট থেকেই জেনে এসেছে যে বিয়ে করা মানে হলে অর্ধেক মরে যাওয়া। আর তাইতো মরার ভয়ে এত সুদর্শন বন্ধু আমার বিয়ে করতে নারাজ। আর এরই পরিপ্রেক্ষিতে এই বিয়ের ব্যাপারে মত অভিমতের জন্য তার বাবা মার সাথে সবসময় টুকটাক কথা কাটাকাটি চলছে তো চলছেই।
.
সাগরের বাসায় একদিন বেড়াতে গিয়ে আন্টির আহাজারি আর রোনাজারিতে প্রবল মাত্রায় আমি নিজেই আবেগে আপ্লুত হয়ে গেলাম। আর আবেগের বসে বলেই ফেললাম- "আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছিতো, সাগরকে বিয়ে করিয়ে দেওয়ার দায়িত্ব আমার।" আন্টি সেদিন এত খুশি হয়েছিলো যে আমি সাগরের বিয়ের দায়িত্ব নিয়ে অনেক গর্ববোধ করছিলাম।
.
কিন্তু আন্টিকে এই কথা দেওয়াটাই আমার কাল হয়ে দাড়ালো, এই নাছোড়বান্দা ছেলে এ পর্যন্ত তিনটা ভাল পাত্রীকে রিজেক্ট করে দিয়েছে। শনির দশা আর আন্টির চাপে আমি সত্যিই অনেকটা সংকুচিত হয়ে গেছি। আমার একটাই চিন্তা সাগরকে বিয়ে দিয়ে আমি পারবো তো আন্টির কথা রাখতে!
.
আজকে যে চতুর্থ নাম্বার মেয়েটা দেখতে যাচ্ছি, মেয়েটার নাম ঝিনুক, যেমন রূপে তেমন নাকি গুণে। তাইতো আজ মনে মনে শপথ করে বললাম-"সাগর আজ তোর নিস্তার নাই, মেয়ে পছন্দ তোকে আজ করতেই হবে।"
.
এই কয়েকদিনে ফেসবুক সহ অনলাইন মেট্রিমনির অনেক মেয়েকেই সাগরকে দেখিয়েছি কিন্তু মেয়ে পছন্দ হওয়া তো দূরের কথা তার সোজা সাপটা জবাব- "বিয়ে আমি করছিনা অমি, তুই আমার বন্ধু হয়ে আমাকে মারতে চাচ্ছিস, তুইতো বন্ধু নামের কলংক।" তার তিক্ত কথায় কর্ণপাত না করে এক বান্ধবীর মাধ্যমে আজকের পাত্রী দেখার সময় ঠিক করেছি।
.
আমাদের সামনে কত আইটেমের খাবার, সব আইটেম নাকি হবু ভাবি নিজের হাতেই রান্না করেছে। তবে পাত্রী দেখার আসরে এত আইটেমের খাবার দাবাড় এর অন্তর্নিহিত কারন মাথাতেই আসছেনা। হয়তো কনেপক্ষেরাও শিওর যে এই সাগরের বাবা মায়ের সাথে তাদের নতুন আতিথেয়তা গড়ে উঠবে তাই এত আইটেমের আয়োজন।
.
হবু ভাবি সামনে এসে বসেছে। দুই বন্ধু পৃথিবীর অষ্টম আশ্চর্য্য মনে করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। আমি এক চামুচ পায়েস খেয়ে আবার দেখা শুরু করলাম। সত্যিই রূপে আর গুণে মেয়েটা একশতে একশো। এত সুন্দর মেয়েটাকে তো এই বিয়ে করতে না চাওয়া ছেলেটার হাতে তুলে দেওয়া যায়না। যেমন করেই হোক এ বিয়েটা যাতে না হয় এমন একটা ফন্দি আঁটতে হবে। ঘরের শত্রু বিভীষণ হয়ে গেলাম।
.
সাগর আর আমি বেলকনিতে কথা বলার জন্য গেলাম। আমি মেয়ের কিছু মিথ্যে খুত জোর করে বের করে সাগরকে বানিয়ে বলছি কিন্তু সাগরের কানে আমার কোনো কথাই যাচ্ছেনা! সে বেলকনি থেকেও ঝিনুক নামের রূপবতী গুনবতী মেয়েটার দিকে তাকিয়েই আছে।
- সাগর, এই সাগর, বিয়ে করে লাইফটা নষ্ট করতে চাচ্ছিস কেন বল?
- আমার লাইফ নষ্ট হবে তো তোর কি?
- আমি তোর বন্ধু না আমি তো তোর ভাল চাই দোস্ত।
- ধুর বাদ দে, তুই এখুনি বাবা মাকে আসতে বল, আমি আজই এংগেজমেইন্ট করে যাবো, আর হ্যা মাকে আংটি টা নিয়ে আসতে বলিস।
.
কোনোভাবে এই বিয়েটা ভাঙতে পারলে কিছুদিন পর এই মেয়েকে আমিই বিয়ের প্রস্তাব দিয়ে ঘরের বউ করতাম কিন্তু সাগরের জন্য আমার দুষ্ট পরিকল্পনার সব ভেস্তে গেলো। কি আর করার বন্ধুর জন্যই তো বন্ধু। বাধ্য হয়ে হবু ভাবির বাবার সাথে কথা বলে আংকেল আন্টিকে আসতে বললাম।
.
আংকেল আন্টি আসতে আধঘন্টার মত লাগবে। সাগর বললো যে,
- অমি, তোর ভাবিকে একটু বেলকনিতে আসতে বলনা, দুজনে একটু কথা বলি
.
বাধ্য ছেলের মত হবু ভাবিকে বেলকনিতে যেতে বললাম। ভাবিও দেখছি হাসি খুশি ভাবির বাবা মাও হাসি খুশি শুধু আমার মনটাই খারাপ। হবু ভাবিকে টুপ করে বলেই ফেললাম,
- ভাবি আপনার কোনো ছোটবোন নাই?
- হ্যা আছে তো,
.
ভাবির ছোটবোন আছে এ কথা শুনে তো আমি খুশিতে বাকবাকুম।
- আচ্ছা ভাবি কিসে পড়ে সে?
- মুক্তা তো ক্লাস ফাইভে পড়ে, পি এস সি দিবে এবার।
.
আড়চোখে দেখি সাগর এদিকে ইশারা করছে আর ছটফট করছে। মলিন বদনে হবু ভাবিকে যেতে বললাম। বিয়ের আগেই সালার এত তাড়া। যে কিনা বিয়েই করতে চায়না সে কিনা এক নিমিষেই বিয়ের জন্য পাগল হয়ে গেলো।
.
আর মাত্র সাতদিন পরেই বিয়ে। বিয়ের সমস্ত দায়িত্ব আমার মাথাতেই এসে পড়লো। আর এদিকে সাগরের সাথে কথা বলতে গেলেই,
- অমি, একটু পরে আয়, তোর ভাবির সাথে কথা বলছি।
.
বিয়ের মাত্র আর কয়েকদিন। আমি বিষণ্ণ বদনে একলা একা বসে আছি। একটু পরে আন্টি এসে বলছে,
- বাবা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিবো, তুমি অনেক বড় হও বাবা
- দোয়া করিয়েন আন্টি,
- তুমিও একটা লক্ষী মেয়ে দেখে বিয়েটা সেরে নিতে পারো অমি,
- না আন্টি আমি বিয়ে করবোনা
- বলো কি? বিয়ে করবানা কেন? তোমার আবার কি হলো?
.
কিছু না বলে চলে আসলাম, আন্টি ডেকেই চলেছে,
- এই অমি, অমি, কিছুতো খেয়ে যাও বাবা.....
.
আস্তে আস্তে আন্টির ডাক বাতাসে মিলিয়ে গেলো।
.
আমি ছাদে এসে একা দাঁড়িয়ে আকাশ দেখছি, খুব সুন্দর লাগছে আজকে আকাশটাকে।
.
.
#সমাপ্ত
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4622
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧍:⧍⧍ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ