āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4603

(
.
গল্প,স্বার্থের ভালবাসা
.
লেখক,-আহম্মেদ বাদল(মেঘ বাদল)
___________________________
তোমার একটা পিক দাও তো।(নাহিয়া)
–কেন কি করবা? (নাহিদ)
–তোমায় দেখবো আমি।(নাহিদ)
–আমায় তো তুমি না দেখেই ভালোবেসে ফেলেছিলে।এখন আর দেখে কি হবে?
–জানি না তাও দেখবো।
.
.
নাহিয়া আর নাহিদ এর পরিচয় ফেসবুক এর মাধ্যমে
নাহিদ ছিল অসম্ভব ভাল এবং সাদা মনের একটি ছেলে,
কিছু দিন চ্যাট করার পরই তা বুজতে পারে নাহিয়া, একজনের আরেক জনকে ভালো লেগে যায়।
তারপর নাহিয়া প্রথম ভালোবাসার কথা বলে
নাহিদকে। নাহিদ বলেছিল, “আমি তো দেখতে ভালো না,তোমার ভালো লাগবেনা”।তাও কেন ভালোবাসো?
কিন্তু নাহিয়া এসব কিছু শুনেনি।সে বলেছে আমি
তোমার চেহারাকে না, তোমাকে ভালোবাসি।শুধু তোমাকেই ভালোবাসি।

রিলেশন হবার কয়েক দিন পর নাহিয়া পিক
চাচ্ছে আজ নাহিদের কাছে। নাহিয়াও তার পিক দিল।
কিন্তু নাহিদ কে দেখার পর নাহিয়া এর আর ভালো লাগলো না,সে ভাবলো এই ছেলেকে নিয়ে সবার সাথে মিশা যাবে না।সবার সামনে তার মাথা নিচু হতে হবে।নাহিদ যে খুব খারাপ তা নয় তবে নাহিয়া এর সাথে তার পরিবারের সাথে যায় না এটা।

তারপর নাহিয়া একটা ম্যাসেজ দেয়….

“সরি নাহিদ,আমার সাথে তোমায় মানায় না,আমার জন্য আরো সুন্দর ছেলে লাগবে
তোমার লেভেল এর কোন মেয়েকে তুমি বিয়ে করে নিও”!
→→
.
নাহিয়ার মেসেজ সিন করে উত্তর দেয়ার ক্ষমতা হারিয়ে
ফেলে নাহিদ,কিছু বুজে উঠার আগেই সব শেষ
আর ভাবতে থাকে ভালোবাসা নামক জিনিসটার
কাছে আবারো হেরে গেলাম? :'(
অনেক চেস্টা করে নাহিদ নিজেকে বুজায় :-)
.
ইতিমধ্যে নাহিয়া আর নাহিদের সাথে যোগাযোগ
করে নি।ফেসবুক আইডি, মোবাইল নাম্বার সব চেঞ্জ করে ফেলে।
_____________↓
কয়েক বছর পর……..
.
নাহিয়া একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে।এখানে নতুন একটা ছেলে ভর্তি হয়েছে।ছেলেটি দেখতে অনেক সুন্দর ও হ্যানসাম ।যে দেখে সেই ক্রাশ খায় এই
ছেলেটার উপর।নাহিয়া অবশ্য একটু বেশিই ক্রাশ খেয়ে
ফেলেছে এই ছেলেটার উপর। একদিন ভার্সিটির
ক্যাম্পাসে:-
–এই বাদল,দাড়াও!(নাহিয়া)
-হুম,বলেন?(বাদল)
–আমি তোমাকে ভালোবাসি!!( নাহিয়া)
-আমাকে না আমার সৌন্দর্য কে?(বাদল)
–আমি তোমাকেই ভালোবাসি প্রথম দিন থেকেই।তোমার চেহারাকে না।( নাহিয়া)
-ও,তাই?(বাদল)
–হুম,আর ভালোবাসা চেহারা না মন দিয়ে হয়!(নাহিয়া)
-ওহ,কিন্তু আমার জন্য আপনি যোগ্য না!(বাদল)
–মানে কি?(নাহিয়া)
–আমার জন্য আপনার চেয়ে ভালো,সুন্দর,আর
হ্যান্ডসাম মর্ডান মেয়ে লাগবে। আমার ফ্যামিলির সাথে
আপনাকে মানায় না।(বাদল)
,
,
কথাটা বলেই বাদল চলে গেল।নাহিয়া দাঁড়িয়ে রইলো।ভাবতেছে নাহিদের কথা।আজ তার যেমন কষ্ট লাগতেছে নাহিদ ও তেমন ই কষ্ট সেদিন লেগেছিল হয়ত।হঠাৎ পিছন থেকে বাদল এর এক বান্ধবী এসে
নাহিয়াকে ডাক দিল,
–আপু কি নাহিদের কথা ভাবতেছেন?
–হ্যা,কিন্তু তুমি কিভাবে জানলা?
–আপনি যাকে বাদল বলে জানেন,সে ই আসল নাহিদ।
–তুমি কিভাবে জানলা?
-ভার্সিটিতে আপনাকে দেখেই ও চিনতে পারে। কারন,ফেসবুকে আপনার পিক ছিল।পরে আমায় সব বলেছে।
–তাহলে ওই দিন ওই পিক কার ছিল?
–ওইটা,ওদের এলাকার এক ছেলের পিক ছিল।
আপনাকে টেস্ট করার জন্য সেদিন নিজের পিক না দিয়ে অন্য ছেলের পিক দিয়েছিল। সে আপনার
ভালোবাসা সঠিক না ভুল সেটা দেখার জন্যই এই
নাটক টা করছিল সেদিন!
–কেন কেন?
-ও দেখতে চেয়েছিল, আপনি কি সত্যিই ওকে
ভালোবাসেন,নাকি অন্য কিছুকে
কারন নাহিদের সাথে আপনার আগে নুসরাত
নামে একটা মেয়ে প্রতারণা করে,আসলে নুসরাত নাহিদ
কে কখনো ভালোবাসেনি,ভালোবেসেছিল নাহিদের টাকা কে তাই নাহিদ তখন থেকে কাউকে বিলিভ করেনা
কিন্তু আপনাকে তার অনেক ভালোলেগে গেছিল,তাই
সে আপনার প্রস্তাবে রাজি হয়ে আপনাকে ভালোবেসেছিল,কিন্তু আপনিও সেই মেয়েটার মতই
নাহিদের সাথে করলেন, তাই নাহিদ এখন ভালোবাসা
নামক বাক্যটাকে জাস্ট ঘৃনায় করে :'( কথাগুলা বলেই
মেয়েটি চলে যায়
.
নাহিয়া তার ভুল বুজতে পারে এবং মাটিতে লুটিয়ে
পরে কাঁদতে থাকে :'( আর চিৎকার করে বলতে
থাকে প্লিজ নাহিদ আর একটা চাঞ্জ দেও প্লিজ
ফিরে আসো,কিন্তু নাহিদ এর কানে তার আর্তনাদ
পৌছায় না :-)
.
বি:দ্র:ভালোবাসা কখনো সুন্দর অসুন্দর দেখে হয়না
প্রকৃত ভালোবাসা তো হয় মন দিয়ে,ভালোবাসার
মানুষটি অসুন্দর বলে কখনো অবহেলা করবেন না।
.
ভুল ত্রুটি ক্ষমা করবেন ♥

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ