গল্পের নামঃ অদ্ভুত অনুভূতি
.
লেখকঃ Neel (Lost boy)
.
নূপুরের খুব কাছে কাছে হাঁটছি । মেয়েটা রাগে ফোঁসফোঁস করছে । আমি নীল একটি ভার্সিটিতে ২য় বর্ষে পড়ি। আর আমার পাশে যে মেয়েটি রাগে ফোঁসফোঁস করছে ও হচ্ছে নূপুর, আমরা একই সাথে পড়ি । ওর রাগে ফোঁসফোঁস করার কারন এই মাত্র ওকে আমি প্রপোস করেছি ।প্রপোস করার পর কেউ রাগে সাপের মত ফোঁসফোঁস করতে পারে ওকে না দেখলে কখনো
বিশ্বাস করতাম না । কি করবো ! আমরা চার পাঁচ মাস যাবত ভালো বন্ধুই ছিলাম । হঠাৎ শুনলাম আসমাউল ওকে পছন্দ করে । এরপর আর নিজেকে ধরে রাখতে পারলাম না । সরাসরি প্রপোস মেরে বসলাম । ক্লাস শেষে
মেয়ে টাকে বললাম একটু পদ্ম পাড়ে বসবি ? একটা সিরিয়াস কথা আছে । মেয়েটা হাসলো ।কারন আমার মত আনসিরিয়াস ছেলের মুখে সিরিয়াস শব্দটাই কেমন যেনো হাস্যকর লাগে । সে বলল , বল শুনি ।
.
আমি পকেট থেকে একটা সাদা গোলাপ বের করে বললাম " আই লাভ ইউ " মেয়ে ফুল তো নিলই না । উল্টা রাগে ফোঁসফোঁস করতে লাগলো । কোন কথা না বলে একটি স্টোরের দিকে
হাটা শুরু করলো । আমিও ওর কাছাকাছি একটা নির্দিষ্ট দুরুত্ত রেখে হাঁটছি । মেয়েটা একটি স্টোরে ঢুকে প্রথমে মোবাইলের কার্ড কিনলো ।তারপর আবার বের হয়ে আসলো । আমিও দেখাদেখি বের হয়ে
আবার ওদের হলের দিকে হাঁটা শুরু করলাম । মেয়ে আমার দিকে তাকিয়ে বলে কিরে ! তুই আসিস ক্যান ? তোর হল এদিকে ?
না !
তাইলে এদিকে কি ?
মানে ! তোর উত্তর টা তো পাইলাম না।
ভাগ তো ! বিরক্ত করিস না মেজাজ খারাপ !
সরি দোস্ত ! আমার এটা করা মোটেও ঠিক হয়নি ।
.
যা তো ! তোরে সহ্য হইতাছে না এখন । ভাবছিলাম তুই বোধ হয় আট দশ পোলার থেকে ভিন্ন । ভুল ভাবছি । পোলা জাতিটাই এমন । বলদ গুলা আগে ভাগে প্রপস করে আর চালাক গুলা প্রথমে ফ্রেন্ড এর একটা
ভাব নিয়া দেখায় তার প্রেম পিরিতে ইন্টারেস্ট নাই ।পরে ঠিকই সেইম কাজ করে । ভাগ তো ।
সরি দোস্ত ! আমি আসলে ঐরকম নাহ।
.
ও আমার দিকে পাত্তাই দিল না । আমি বাসায় এসে সরি বলার জন্য ওকে ফোন দিতে গেলাম ।দেখি ফোন বন্ধ । ক্যমন লাগে ? পরের দিন ক্লাস শেষে ওর পিছে পিছে হাঁটছি । মেয়ে আমার দিকে তাকিয়ে বলল
কিছু বলবি ?
নাহ ভালো আছিস ?
হুম ! অনেক ভালো ।
ফোন অফ রাখছিস ক্যন ?
আমার ফোন আমি অফ রাখবো ।তোর কি ?
প্লিজ দোস্ত ! আমারে ভুল বুঝিস না ।তোরে প্রপস করছি তোকে হারানোর ভয়ে । আমি আসলে তোর ফ্রেন্ডই থাকতে চাই ।
আর ভেজাল করবি নাতো ?
না ! মাথা খারাপ !
.
আসলে ভালোবাসাটা বোধহয় ভাইরাস এর মত । কাউকে একবার ভালবসে ফেললে বারবার মনের মধ্যে এসে উকি দিয়ে হিহিহি করে হাসে । বিরক্তিকর ফীল
মেয়ে টার সাথে সব সময় ভান করি সে আমার বন্ধু কিন্তু ভেতরে ভেতরে যে আমি ওর প্রেমে পরে সিদ্ধ আলুভর্তা হয়ে আছি কিভাবে বুঝাই
ও অবশ্য কোনদিন আমাকে এক্সট্রা পাত্তাও দেয় না । রাতে ফোন দিলে বলে , ঐ রাতে ফোন দিস ক্যান ? তুই আমার বয় ফ্রেন্ড লাগস ?
আজব ! রাতে ফোন দিতে হইলে বয় ফ্রেন্ড হইতে হয় ?
হ ! আমার বয় ফ্রেন্ড না হইলে রাত ১১ টার পর ফোন দেয়া যাবেনা ।
তাইলে বয় ফ্রেন্ড বানাইয়া নে
ব্যচ মেট এর বেইল নাই । সিনিয়র হইলে ভাইবা দেখতাম ।
আজব ! মেন্টালিটি মিল্লেই তো হয় ! বয়সে বড় হইলেই কি সব ভালো হয়ে যাবে নাকি ! আমার মত ফ্রেন্ড প্লাস বয় ফ্রেন্ড কোনদিন পাবি না !
আবার কথা কস ! ভার্সিটিতে নিউ ব্যচ আইছে ! ঐদিকে ট্রাই মার । আমার ধারে কাছে আসবি না প্রেম ট্রেম এর চিন্তা নিয়া ।
.
তুই কাউরে লাইক করিস ?
নাহ ! তবে ফেইসবুকে এক সিনিয়র ভাইয়ের সাথে কথা হয় ! গ্রামিনফোনে জব করে !কথাবার্তা ভালই আছে ।
ফোনে কথা হয় ?
না ! ফোন নম্বর চাইছে ।দেইনাই এখনো । আপাতত আরও কিছু দিন দেখি । তারপর যদি মন চায় দেব ।
ওহ ! ভালো তো !
ভালোবাসার মানুষ বেইল দেয় না এটা মেনে নিছি ।তাই বলে আরেকজনের সাথে প্রেম করবে ? এটা সহ্য করি কিভাবে । রাতে একটানা দশটা সিগারেট ধরালাম । হাইভলিউম দিয়ে গান শুনছি । তবুও রাগ যাচ্ছে না ।
পরেরদিন ক্লাস শেষে ও আমাকে ডেকে নিয়ে ক্যফেটেরিয়ায় আসলো । আমার দিকে তাকিয়ে বলল
শিঙাড়া খাবি ?
না ! অনেক গরম পড়ছে ।একটা কোক খাওয়া।
.
আচ্ছা !
ও কোক এর অর্ডার দিয়ে আমার দিকে তাকিয়ে বলল ,
দোস্ত ! আসিক এর সাথে কথা হইছে ।
ঐ সিনিয়র ভাইয়া টা ?
হুম অনেক ম্যচিউরড ভয়েস । তোর মত পিচ্চি পিচ্চি না ।
ভালো তো ।।
আমারে কিন্তু এখন ভুলে ও রাতে ফোন দিবি না । ধরবো না । ফোনে বিজি দেখলে মাইন্ড করতে পারে ।
একদিন কথা বলেই প্রেমে পরে গেছিস নাকি ? এতো সাবধানতা ?
অারহী একটা লাজুক হাসি দিয়ে বলল । আগেই পড়ছি । কিন্তু ইচ্ছে করেই ফোন নম্বর দেইনি এতদিন । কাল সারা রাত কথা বলছি । এতো ফান করে কথা বলে না , আর কি বলবো !
.
ও ভালো তো !
কোক খাওয়ার সময় গলা দিয়ে কেন জানি নামছিল না । বুকের মধ্যে দম আটকে আছে কেন ? পুরো পৃথিবীতে নিজেকে অনেক নিঃস্ব মনে হচ্ছে । এরপর নূপুর কি কি বলল কিছুই আমার কানে ঢুকছিল না ।
এরপর থেকে ওকে ফোন দিতে গেলেই হাত আটকে যায় । ওর ফোন নম্বর ইচ্ছে করে ডিলিট করে দিলাম ।কিন্তু নম্বর টা মাথার মধ্যে পেইন হয়ে আটকে আছে । ঐ নম্বর ভোলার জন্য ফোন লিস্টের সব নম্বর মুখস্ত করলাম ।
সব নম্বর তালগোল পাকিয়ে দেখি নূপুরের নম্বর টা ঠিকই মনে আছে ।
ওর সাথে শুধু ফেইসবুকে কথা হয় । জিজ্ঞেস ও করে না ফোন দেই না কেন এতদিনের বন্ধুত্ব সে নতুন একজন মানুষের জন্য এতো সহজে মূল্যহীন মনে করছে ভালই তো ।
কাল আমার সাথে কে এফ সি যাবি ?
.
তুই খাওয়াবি ?
নাহ ।আমার হবু প্রেমিক । প্রথম দেখা । কিন্তু তোকে নিয়ে যাবো । সেইফটি হিসেবে
কেন ? ভাইকে এখনো বিশ্বাস করতে পারছিস না ?
নাহ এমনি ।প্রথম দেখা লজ্জা লাগছে ।
আমাকে নিলে তো ভাই এর লজ্জা লাগতে পারে
জিনা ! হি ইজ নট লাইক ইউ ! হি ইজ অ্যা ম্যান অ্যান্ড ইউ আর দা আল্টিমেট মেইন্দা
প্লিজ তুই আমাকে কথায় কথায় পচাবিনা । ভালো লাগে না । বাল
.
হা হা হা
মেয়েটার হাসিটা কত সুন্দর ! ওদের দেখা হবার দিন আমি অসুস্থতার কথা বলে এড়িয়ে যাই । নূপুর অনেক মাইন্ড করে । তবুও আমার করার কিছু ছিল না ।
একদিন নূপুর বলে ,
কিরে এমন দেবদাস হইয়া কতদিন থাকবি ? প্রেম ট্রেম কর ।
-হা হা হা
কিরে হাসির কি হলো ।
কিছুনা । প্রেম করবো না । তোর বন্ধু আছি । একজন বন্ধু থাকলেই হলো । কারো মুখে জানু শোণা লাগবে না
.
বাহ ! এই জুগের ছেলের মুখে এই কথা ! ভালো । একটু আমার সাথে বসুন্ধরা মার্কেটে যাবি ?
ক্যান ?
আসিক এর জন্য রিষ্ট ওয়াচ কিনবো ।ওর কাল বার্থ ডে
ওহ ! আমার যেতেই হবে ?
হুম
মেয়ে তার বয় ফ্রেন্ড এর জন্য রিষ্ট ওয়াচ দেখছে ।আর আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ।আমার কানে হেড ফোনে
"হোয়াই নট মি " গান টা শুনছি
.
রিকশাতে মেয়ে টাকে নিয়ে পাশাপাশি যাচ্ছি । আজকে ক্লাস শেষে একটা সেমিনার ছিল । তাই একটু বেশি রাত হয়ে গেছে । আমাকে বডী গার্ড হিসেবে যেতে হচ্ছে । মেয়ে টার চুল গুলো বাতাসে এদিকে অদিকে উড়ছে ।
সাথে আমার বুকের মাঝে ড্রাম বেজে চলছে । ও কারো গার্ল ফ্রেন্ড ! এটা কখনো আমার মাথায় চিন্তাও আসে না ।আমার মনে হয় আমার বউ অন্য কারো সাথে প্রেম করছে কিন্তু আমি কিছু করতে পারছিনা । তাই
ওর প্রতি আমার রোম্যান্টিক ফীল গুলো আমি কিছুতেই কন্ট্রোল করতে পারছিনা । প্রচণ্ড গরমকালে হঠাৎ করে প্রবল বাতাস শুরু হয় । সাথে প্রবল বৃষ্টি । মামা একটা পলিথিন দিল ।দুজন এক পলিথিন এর নিচে । হুড লাগানোর
কারনে ওর গা ঘেঁসে বসতে হয়েছে ।ওর চুল ,পারফিউম এর গন্ধ সহ্য করে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না । ভেতরে ভেতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম ।হঠাৎ ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁটে প্রবল চুমু খেলাম ।
এরপর রিকশা
ওয়ালা মামাকে বলে রিকশা থামিয়ে এক দৌড়ে চলে আসলাম । কি করলাম আমি ? নিজের এতো অধপতন । ছি আবির ছি !
এরপর থেকে ওর দিকে তাকাতেই ভয় হতো ।
.
তিনদিন পর ও আমাকে ক্লাস শেষে ডাক দিল ।
কিরে দূরে দূরে থাকিস ক্যান ?
মানে ?
কি মানে ?
তুই রাগ করিস নাই ঐদিনের ঘটনার জন্য ?
করছি ।
সরি ও তো বল্ললি না তাহলেই তো ঠিক হয়ে যেত সবকিছু !
সরি বলবো না । আমি ভুল করিনাই ।
ওহ ! তাই নাকি ! ?
মেয়ে টার মুখে রহস্যময়ি হাসি ।
একদিন নূপুরের দিকে তাকিয়ে দেখলাম ওকে অনেক বিধ্বস্ত লাগছে । কেমন যেনো দিশেহারা একটা ভাব ।
কিরে কি হইছে তোর ?
কিছু না !
ও আমাকে এড়িয়ে যাবার চেষ্টা করছে ।আমি ওর হাত ধরে জোর করে ক্যম্পাসের পিছনে দিঘীর পাড়ে নিয়ে আসলাম ।
অনেকক্ষণ যাবৎ আমরা দিঘীর পাড়ে বসে আছি । একটু দূরে
একটা প্রজাপতি একটা ঘাসফুল এর উপর বারবার বসছে আবার উড়ে উড়ে যাচ্ছে । আমি ওর দিকে তাকিয়ে বললাম
ভাইয়ার সাথে কেমন যাচ্ছে দিনকাল ?
ও আমার সাথে অনেক খারাপ আচরন করছে ।
কেনো ?
আমি ভালো মেয়ে না এইজন্য !
কি হইছে খুলে বলবি তো !
ও আমার সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে চায় । আমি রাজি হইনা । তাই সে আমাকে অনেক বাজে বাজে কথা বলছে । আর বলছে যদি আমি রাজি হই তবে রিলেশন রাখবে ।নাহলে থাকবে না ।
ভাইয়ার সাথে কন্টাক্ট অফ করে দে ।
আমি ওকে অনেক ভালোবাসি
নিজের পায়ে নিজে কুড়াল মারিস না । কোন ভুল কিছু করে ফেললে নিজেই পস্তাবি ।
সব ছেলেই এক । তুই কি নিজে সুযোগ নিস নাই ?
আমি চুপ হয়ে গেলাম ।আমার বলার কিছু ছিল না ।
.
আচ্ছা ! তোর যা ভালো মনে হয় তাই কর
এরপর কেন জানি নূপুরিই নিজে থেকে আমার সাথে দুরুত্ত বাড়িয়ে দিল । ওর সাথে কথা বলতে গেলেই কেমন জানি একটা গা ছাড়া ভাব দেখানো শুরু করলো ।
কেমন আছিস ?
ভালো
চল দূর্বার বাংলায় একটু বসি !
নারে ! ভালো লাগছেনা । যাই ।
এভাবে দিন কেটে যাচ্ছে । একদিন গভীর রাতে ও আমাকে ফোন দিল ।
ভালো আছিস ?
হুম, তুই ?
ভালো নেই । তবে কিছুক্ষন পর অনেক ভালো থাকবো অনেক ।
ওর কথায় কেমন যেন মাতলামো ভাব আছে ।
এই কি হইছে ? বল তো
কিছু না । তুই আমাকে অনেক ভালবাসিস ।তাই নারে ?
.
এই কথা এখন রাখ । কি হইছে বল না ?
আই অ্যাম প্রেগন্যান্ট অ্যান্ড হি হ্যস ব্রোক আপ উইথ মি । হা হা হা
আমি ঢোক গিল্লাম ।
কেন করলো এমন ?
সে নাকি আমার সতিত্তের পরিক্ষা নিছে ।আমি ফেইল করেছি । যে মেয়ে বিয়ের আগে বয় ফ্রেন্ড এর সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে সেই মেয়ে র সাথে সে নাকি সারাজীবন কাটাতে পারবেনা
সেই তো তোর বয় ফ্রেন্ড ।
আই ওয়াজ রং । হি ইজ অ্যা চিট ! অ্যান্ড আই অ্যাম ব্লাডি বিচ । হা হা হা । আই হ্যাভ টু পানিশ মাই সেলফ । ভালো থাকিস
এই কোন পাগলামি করিস না ! আমি তোকে বিয়ে করবো । "
.
এই কথাটা বলার আগেই লাইন কেটে গেলো । আমি মধ্য রাতে বাসা থেকে পাগলের মত দৌড়ে বের হলাম । ওদের বাসা আমাদের থেকে রিকশাতে এক ঘণ্টার দুরত্ত । রাতে রিকশা পেলাম না ।তবে একটা ভ্যান ওয়ালা
মামা পেলাম । লোকটা নেশা করে ভ্যনের উপর শুয়ে আপন মনে গান গাচ্ছিল । আমি তার সুখের সময় নষ্ট করে একরকম জোড় করে রাজি করালাম ।
ওদের বাসার মেইন গেট এতো রাতে খোলা ক্যান ? আশে পাশে দারওয়ান মামাও নেই । ওদের দরজায় নক করতে গেলাম
একি দরজাও খোলা !
একদম ওর রুমে গিয়ে দেখি রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে ।হাতে এক কাপ কফি । আমার কি এখন অবাক হওয়া দরকার নাকি না ? বুঝতেছিনা । মাথার মধ্যে এক হাজার ইরর ।
কিরে মরিস নি ?
.
নাহ
ক্যান ?
তোকে প্রপোজ করবো বলে ।
মানে ?
মানে কিছুনা ।
দোস্ত ! আমি কিছু বুঝতেছিনা । বাসার সবাই কই ? দরজা খোলা কেন ? মেইন গেট পর্যন্ত খোলা ।
আমি খুলে রেখে দিছি । বাবা মা বাসায় নেই । দারোয়ান মামা ঘুমাচ্ছে তার রুমে ।আমি চুপে চুপে গিয়ে দরজা খুলে দিয়ে আসছি । "
"তুই আমাকে একটু আগে ফোনে যা বল্ললি সেগুলা কি ছিলো ?
ভোগাস ! আমি ঐ ফালতু ছেলের কথা মেনে ভুল করবো এটা ভাবলি কি করে ! আমি নিজেই ব্রেক আপ করে দিছি । যে ছেলে বিয়ের আগে তার গার্ল ফ্রেন্ড এর সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে চায় সেই ছেলে যদি ব্র্যাড পিট
ও হয়ে থাকে তবে তার সাথে সম্পর্ক রাখা উচিৎ না । এরা ভালবাসে না । এরা মাংসপিশাচ ।
কিন্তু আমাকে এভাবে ভয় দেখালি ক্যান ?
তুই যে আমাকে ভালবাসিস সেটা আমি জানতাম কিন্তু আমার মা বাবা জানতো না ।তাদের দেখানোর জন্য
.
মানে ? আঙ্কেল আনটি বাসায় ?
হুম
এরপর দেখলাম ধীরে ধীরে নূপুরের রুমে আঙ্কেল আনটি নূপুরের ছোট বোন আর পিচ্চি ভাইটা হাসতে হাসতে ঢুকলো । নূপুর সবার সামনে আমার কাছে এসে হাত দুটো ধরে বললো ,
আই লাভ ইউ
এদিকে খুশিতে আমার মাথায় অটো মিউজিক প্লেয়ার চালু হয়ে গেছে ।
"তুমি চাইলে আমি তোমার, না চাইলেও তুমি আমার......"
.
লেখকঃ Neel (Lost boy)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦুāϧāĻŦাāϰ, ⧍⧧ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž
4593
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧍:ā§Ļā§Ļ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ