গল্প(২৮) : প্রেমিকা ম্যাম!!
লেখক:শেখ আফরান
উস্ন শীতের সকালে নিদ্রা বিচ্ছিন্ন হলাম, বাবার বাঘের মত গর্জনের কারণে। মাথায় বালিশ চাপা দিয়ে নিদ্রারত আছি। কিন্তু এখন সরাসরি রুমে এসে ডাকছেন।
ঠিক সেই মুহূর্তে মোবাইলের তর্জনগর্জন শুরু,
--তর ফোন আসছে?
--কে বাবা?
--ম্যাম নামে সেইভ করা।
--কি!(মুহূর্তে মোবাইলটা আমার কাছে নিয়ে আসলাম।)
--ফোনটা ধর?
--ধরছি।
--হ্যালো, ম্যাম!
--কোথায়?
--ঘুমিয়ে ছিলাম।
--আসবা কখন?
--১১টায়।
--ঠিক আছে, রাখছি।
--জ্বি,
ফোনটা কেটে দিয়েছি।
--আজ আবার কিসের ক্লাস?
--প্রতি শুক্রবারে ম্যাম আমার আলাদা পার্সোনাল ক্লাস নেন,
--ভাল, মন দিয়ে পড়ালেখা কর!
--সেটা অনেক আগেই দিয়ে দিয়েছি,
--ভাল।
আমি টিপু সুলতান,এবার অনার্স করছি। আর আমি আমার বাবা মায়ের একমাত্র বড় ও ছোট ছেলে।
আর ফোনে যার সাথে কথা হল, উনি হচ্ছেন আমার প্রেমিকা ম্যাম,মিস.টয়া। যার একটু বিবরণ দেয়া প্রয়োজন।
আসলে উনার কাছ থেকে প্রেম বিষয়ে পিএইচডি লাভ করেছিলাম।যার প্রতিফলন উনার উপর পড়েছিল,
যার ফলে উনি আমার প্রেমিকা। ওপর দিকে যদি কারো কাছ থেকে একটি অক্ষর শিক্ষা অর্জন করা যায়, তাহলে তার কাছে তিনি একজন শিক্ষকের মত, তাই ম্যাম। দুটো একসাথে করলে " প্রেমিকা ম্যাম"।
বাসা হতে বের হতে যাব,তখনই মায়ের আগমন।
--কোথায়য় যাস?
--প্রেমিকা ম্যাম ফোন দিয়েছিলেন, একটা ক্লাস আছে
--কি?(অবাক হয়ে)
--হ্যা,
--ম্যাম আবার প্রেমিকা, কিছুই বুঝলাম না।
--না, কিছু না।আসছি!(এই রে মুখ ফসকে বলেই দিয়েছিলাম)
এইদিকে প্রেমিকা ম্যামের ঠিকানা মত এসে দেখি, তিনি অনেক আগে থেকেই দাঁড়িয়ে আছেন।
--আসসালামু আলাইকুম, কেমন আছ?
--ওয়ালাইকুম আসসালাম, ভাল আছি।
--আজ কোন ক্লাস, কিসের জন্য ডাকলে?
--এক সঙ্গে দুটো প্রশ্ন কর কেন?
--হয়েছে কি আপনি তো আমার প্রেমিকা ও ম্যাম, তাই একটা প্রশ্ন করি প্রেমিকাকে,অন্যটা ম্যামকে।
--কি?
--হ্যা,
--আজ থেকে আমাকে ম্যাম ডাকবে না?
--গুরুজনদের সম্মান করা উচিৎ।
--কে গুরুজন।
--কেন,আপনি!
--কিভাবে,
--প্রেম বিষয়ে পিএইচডি ডিগ্রী তো আপনার কাছ থেকেই অর্জন করলাম।সে হিসেবে আপনি আমার শিক্ষক,
--চুপ, আর আপনি আপনি করছ কেন?
--কেননা, সব প্রেমিক তার প্রেমিকাকে তুমি বলে, কিন্তু আপনি তো প্রেমিকা ম্যাম, তাই আপনাকে আপনি বলি।
--কি??(অবাক হয়ে চেয়ে আছে)
প্রেমিকা ম্যামের ক্লাস শেষ করে,সোজা বাসায় চলে আসলাম, টেবিলে বসে ক্ষুধা নিবারণ করছি।
--মা ও বাবা!
--বল কি বলবি?(মা)
--আমার পড়ালেখার ইতি টানতে চাই!
--কি?(বাবা বলে উঠলেন)
--পড়ালেখা না করে কি করবি? (মা)
--আমি বিয়ে করতে চাই?
--কি?(দুজনে একসাথে বলে উঠল)
--হ্যা,
--এই বয়সে বিয়ে.(বাবা)
--এই বয়সে বিয়ে মানে, পাক্কা একজন খিলারি আমি।
--হঠাৎ বিয়ের চিন্তা মাথায় আসল কেন(বাবা)
--বাচ্চা চাই!
--বাচ্চা!!!(বাবা)
--হ্যা, প্রেমিকা ম্যাম বলছেন বিয়ে করলে বাচ্চা হবে?
--কি??(মা ও বাবা)
--হ্যা,
--কিন্তু বাচ্চা দিয়ে কি করবি?(বাবা)
--বাংলাদেশের ফুটবল টিমের অবস্থা বেশ ভাল নয়।
--তো(বাবা)
--তাই একটা ফুটবল টিমের জন্য বাচ্চা দরকার।
--কি(দুজনে অজ্ঞান হয়ে পড়ল।)
সাড়ে এক ঘন্টা মাথায় পানি দেয়ার পর দুজনের জ্ঞান ফিরল।
--তারজন্য তুই বিয়ে করবি?(মা)
--হ্যা,মা!
--দেশে কি বাচ্চা কম পড়ল নি।(বাবা)
--কাল সারাটা দিন খোঁজে ও একটা বাচ্চা পেলাম না।
সব বাবার এক কথা ক্রিকেটার বানাবে। তাইলে ফুটবলের কি হবে?
--এখন আমরা কি করব?(বাবা)
--প্রেমিকা ম্যামের ঠাক্লু বাবার সাথে বিয়ের কথাবার্তা বলতে হবে,চল!
--এখন(মা)
--হ্যা,এখনি।
এখন ঠাক্লু শশুর মশাইয়ের বাড়ির ড্রয়িংরুমে বসে আছি।আর সামনে সাড়ে ৮ইঞ্চি লম্বা এবং ৫ইঞ্চি চওড়া
মাঠ নিয়ে আমার শশুর মশাই বসে আছেন।
--মেয়ে কই, মেয়েকে নিয়ে আসেন।(আমি)
--বাবা আসছে, (ঠাক্লু বাবা)
--তাড়াতাড়ি করেন?
--হ্যা,
তখনই প্রেমিকা ম্যাম মিস.টয়া, ইয়া মোটা একটা ঘোমটা দিয়ে চলে এসেছেন।
--ঘোমটা তুলেন,বাবা মা দেখতে আসছে,
তখনই ঠাক্লু বাবা বলে উঠল?
--ছেলের বয়সটা একটু কম, এই বয়সে বিয়ে?
--আসলে ও একটা ফুটবল টিম বানাবে, তাই কম বয়সে!(বাবা)
--সে তো ভাল কথা,কিন্তু বিয়ে কেন?
--কেননা সেই টিমে ওর সব ছেলেরা থাকবে তাই (বাবা)
--,ওহ? তা বাবা মাঠের ব্যবস্থা করেছ?
--জ্বি,বর্তমানে আপনার মাথায় যে সাড়ে ৮ইঞ্চি লম্বা
মাঠ আছে, তাতে প্র্যাকটিসটা চালিয়ে নিতে পারব।
--(ঠাক্লু বাবা অজ্ঞান)
ঠাক্লু বাবার জ্ঞান ফিরল প্রেমিকা ম্যামকে বিয়ের পর,না হলে বিয়েটাই না আটকে দেয়,
--বাবা,দুয়া কইরেন, আর মাঠের যত্ন করেন,সামনে
প্র্যাকটিস আছে।
--হ্যা,(অসহায় হয়ে চেয়ে আছে)
অক্লান্ত পরিশ্রম আর হাসি তামাশার পর আজ সেই রাত।
নিজের রুমে প্রবেশ করেই দেখি প্রেমিকা ম্যাম বিছানায় বসে আছেন।পাশে বসতেই--
--একটা প্রশ্ন আছে,
--বল,কি প্রশ্ন?
--তোমার নাম টিপু সুলতানের পরে পনেরোটা ডট ডট কেন?
--এক জতিষী আমার হাত দেখে বলেছিলেন আমার
পনেরোটা সন্তান হবে,তারই চিহ্ন এটা
--কি??(প্রেমিকা,ম্যাম,বউ অজ্ঞান)
আর কথা বাড়ালাম না, না হলে আপনাদের জ্ঞান হারাতে হত, (সমাপ্তি)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ