āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

3839

বাসে করেই যাচ্ছিলাম৷ প্রচন্ড ভীড়,সীট
পাইনি| দাঁড়িয়ে আছি বাদুরঝোলা অবস্থায়
| হঠাৎ অনুভব করলাম কে যেন বাম হাতে
একটা চিঠি ধরিয়ে দেছে| পিছন দিকে
তাকিয়ে দেখি একটা মেয়ে বসে বসে মাথা
নিচু করে হাসতেছে | বুঝতে বাকি নাই
চিঠিটা এই মেয়েটাই দেসে| এই প্রথম
কোনো মেয়ে আমারে চিঠি দিসে তাও
আবার রঙ্গিন চিঠি| আবেগ টা কোন পর্যায়ে
গেসে বলে বুঝাতে পারবোনা| কিন্তু দুঃখের
বিষয় বাসের মধ্যো চিঠি পড়ার পরিস্থিতি
নেই, প্রচন্ড ঝাকি |
.
যদিও চিঠিতে কি লিখা আমি জানি| একটা
সুন্দরী মেয়ে একটা ইয়ং ছেলেকে চিঠিতে
কি লিখবে তা তো পাগলেও জানে!
তারপরেও ভদ্রতার খাতিরে মেয়েটার মুখ
থেকে শোনা লাগে,
তাই দুপা পিছিয়ে মেয়েটার কাছে গিয়ে
বললাম
— চিঠি ফিটি পড়তে পারবোনা| যা বলার
মুখে বলুন
— আমাকে বলছেন?
— জ্বী হ্যাঁ
— তা আপ্নার চিঠি আপ্নি পড়বেন আমাকে
বলছেন কেন?
— কিন্তু চিঠি টা তো আপ্নিই দিছেন
তাইনা?
— আল্লাহ! আপ্নাকে আমি চিঠি দিতে
যাবো কোন দুঃখে?
— আমার উপ্রে ক্রাশ খাইসেন সেই দুঃখে
— ক্রাশ! আপ্নার উপ্রে! হে হে
.
মেয়েটার কথায় এতো পরিমাণ রাগ হইলো
চিঠিটা খুলে পড়া শুরু করলাম| চিঠিতে লিখা
রইসে "আপ্নি কি জঠিল ও কঠিন রোগে
ভুগছেন? দাম্পত্য জীবনে অসুখী? তাহলে আর
দেরি না করে কলিকাতা হারবাল খান| এক
ফাইলই যতেষ্ট কোন পার্শ্বপ্রতিক্রিয়া
নেই|"
.
মেয়েটা এইসব শুনে বাসের সিটে হাসতে
হাসতে গড়াগড়ি খাওয়া অবস্থা | আরেক
ভদ্রলোক আমার দিকে বড়বড় চোখ করে
তাকিয়ে বলে "অই মিয়া বাসের মধ্য এইগুলা
কি শুরু করলেন, মলমওলারাও তো এইভাবে
বিজ্ঞাপন দেয় না "
.
আরেক জন লোক সাদা শার্ট,কালো প্যান্ট
পড়াহীন করা| তার হাতে এই রঙিন চিঠি
এত্তোগুলো.. তিনি আমার কাছে এসে বলে
"ভাই আপ্নিও কি আমাদের কোম্পানিতে জব
করেন? "
.
আমি তারে কি উত্তর দিমু? মনের দুঃখে মনে
হচ্ছে বাসের ঝুলানো এই খাচা ফ্যানে দড়ি
বাইন্ধা ঝুলে পড়ে সুইসাইড করি
লেখা : সিয়াম আহমেদ।

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ