•••ভালবাসা==ত্যাগ•••
.
--চকলেট খাবেন?চকলেট।একটা মেয়ের গলা
শুনতে পায়
হৃদয়।পেছনে ফিরে দেখে একটা মেয়ে।
মেয়ে বললে ভুল
হবে, এ যেন স্বর্গের অপ্সরী।
.
--না না আমি চকলেট খাইনা।(হৃদয়)
--কেন?
--দাঁতে পোকা হতে পারে।
--পোকা! আবার দাঁতে? হি হি হি।কী ছোট ছোট
বাচ্চা
ছেলেমেয়েদের মত কথা বলছেন?
--চকলেট খায় বাচ্চারা।
--কে বলেছে চকলেট খায় বাচ্চারা?
--আমার আব্বু।
--আচ্ছা না খাইলে নাই।আপনার নাম কী?
--মেজবাউল আলম হৃদয়।
--আমি নীলা।তা ছাদে কেন এসেছেন?
--রুমে একা একা বোর হচ্ছিলাম, তাই।
.
[{ গ্রামের ছেলে হৃদয়।পড়াশোনার জন্য শহরে
এসেছে।
হোস্টেলে সিট না পাওয়ায় মামার বাড়িতে আশ্রয়
নেয়।মেসের খোঁজ পেলেই সেখানে চলে
যাবে।ততদিন
পর্যন্ত মামার বাড়িতে থেকেই পড়াশোনা
করবে। }]
হৃদয় ভাবতে থাকে এই মেয়েটা কে হতে পারে?
এই
বিশাল বাড়িতে তো শুধু তার মামারা থাকে।আর
ভাড়াটিয়া থাকে দুটো ফ্যামিলি।তার মধ্যে এক
ফ্যামিলি হল সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী, আরেক
ফ্যামিলি হল দুজন মধ্যবয়স্ক ব্যক্তি।তারা স্বামী-
স্ত্রী।তাদের কোন ছেলে-মেয়ে নেই।
তাহলে এই
মেয়েটি কে?ওহ..মনে পড়েছে।তার মামার একটা
মেয়ে
আছে।হতেও পারে এই মেয়েটি সেই মেয়ে।
.
--আচ্ছা আপনি কী জাহাঙ্গীর আঙ্কেলের
মেয়ে?(হৃদয়)
--হুম।কিন্তু আপনি উনাকে কীভাবে চিনেন?
--উনি আমার মামা।
--তাহলে আপনি তো আমার ফুফাতো-ভাই!!
--হু.
--আচ্ছা আমরা আপনি আপনি করে বলছি কেন?এখন
থেকে তুমি করে বলবেন।
--ঠিক আছে।
--কোন ক্লাসে পড়েন?
--ইংলিশে অনার্স করছি।তুমি?
--ইন্টার সেকেন্ড ইয়ার।বন্ধু হতে পারি?
নীলা হাত বাড়িয়ে দেয়।
--কেন নয়।
অতঃপর হ্যান্ডশেক।
.
কোন এক মহামনীষী বলেছিলেন,"একটি
ছেলে ও মেয়ের
মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না।তা কোন
একসময়
ভালবাসায় রুপান্তর হয়"(বাণীটা ভুল হলে মাফ করবেন।
লেখকের বাণীটা সঠিকভাবে মনে নেই)।
.
তারা আরো অনেক কথা বলতে লাগল।
নীলার টোল পড়া মুখের হাসি, হরিণীর মতো
দুচোখ
হৃদয়কে মুগ্ধ করে ফেলে।নীলাকে হৃদয়ের
ভাল লেগে
যায়।
.
রাত ১০টা।
হৃদয় শুয়ে আছে।তার ঘুম আসছেনা।
সারাক্ষণ নীলার মুখটা তার সামনে ভেসে উঠছে।
গ্রামের বাড়িতে হৃদয়ের ঘুম না আসলে সে পুকুর
পাড়ে
চলে যায়।এখানে পুকুর নেই বললেই চলে।যা
আছে
জলাশয়, ডোবা।হৃদয় ছাদে চলে গেল।
.
রাতের আকাশে চাঁদনি আলোটা শহরের লাইটের
আলো,
ল্যাম্পপোস্টের সাথে মিশে গেছে।এখানে
প্রাকৃতিক
দৃশ্য উপভোগ করা যায় না।গ্রামের বাড়িতে পুকুরের
পাড়ে বসে রাতের আকাশ দেখা আর শহরে বাড়ির
ছাদের রেলিংয়ে বসে রাতের আকাশ দেখার
মধ্যে
অনেক পার্থক্য বিদ্যমান।হিমেল হাওয়া বয়ে
চলেছে।
হৃদয় আকাশ পানে চেয়ে আছে।
.
--তুমি ছাদে এই সময়?
পাশ থেকেই আওয়াজ।পাশে ফিরে দেখে নীলা।
--ঘুম আসছিলনা, তাই।
--আকাশে আজ অনেক তারা, চাঁদটাও খুব সুন্দর
দেখাচ্ছে।তাইনা?
--হুম।জোনাকি থাকলে পরিবেশটা আরো সুন্দর
দেখাত।
--হ্যাঁ।
.
তারা আরো নানান রকমের কথা বলে।বিভিন্ন বিষয়
নিয়ে আলোচনা করে।সবসময় একে অপরকে
বন্ধুর মতো
সহায়তা করে।
.
এভাবে দিন যায়, মাস যায়।আস্তে আস্তে নীলার
প্রতি
হৃদয়ের ভাল লাগা
ভালবাসায় রুপান্তর হয়।কিন্তু তা
কখনো মুখ ফুটে বলতে পারেনি।
আজকে হৃদয় তাকে প্রপোজ করবে বলে
নীলাকে ফোন করে।
.
--হ্যালো নীলা।
--হ্যাঁ বল।
--একটু ছাদে আসবে।
--আসছি।
হৃদয় নীলাকে প্রপোজ করার জন্য ছাদে যায়।
আজকেও রাতের আকাশে চাঁদ উঠেছে।
তারাও উঠেছে।আজকে হিমেল হাওয়া নেই।
.
কিছুক্ষণ পরেই নীলা এল।তাকে সাদা থ্রি-পিচে সাদা
পরীর মতো লাগছে।
--তোমাকে আজ খুব সুন্দর লাগছে(হৃদয়)
--হঠাৎ এত প্রশংসা!!
--যা সত্যি তাই।
--তা অন্যদিন কী ভূত্নীর মতো লাগতো?
--না তা নয়।
--কী জন্য ডেকেছ বল।
--নীলা ইয়ে মানে ইয়ে আমি আমি..
--হুম বল।
--আমি তোমাকে..
ক্রিংক্রিং ক্রিংক্রিং
নীলার হাতে রাখা মোবাইলটা বেজে উঠে।
--এক মিনিট দাঁড়াও।(নীলা)
এই বলেই নীলা অন্যদিকে চলে গেল।
.
কিছুক্ষণ পরেই নীলা ফিরে এল
--হৃদয়(নীলা)
--হুম বল(হৃদয়)
--কালকে আমার সাথে একবার KFC তে যেতে
পারবে?
--কেন?
--তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে
দেব।
--কে?
--Someone Special
--বুঝলামতো কিন্তু কে সে?
--BF
.
হৃদয়ের মাথায় বাঁজ ভেঙ্গে পড়ল।সে নিজের
কানকে
বিশ্বাস করতে পারছে না।
--ওহ হ্যাঁ তুমি না কি বলবে বলেছিলে?
--না কিছুনা।
এই বলেই হৃদয় ছাদ থেকে নেমে তার রুমে
চলে গেল।
.
-পরদিন-
ঠক ঠক ঠক ঠক।
দরজায় টোকা দেয়ার আওয়াজ।হৃদয় দরজা খুলে
দেখে
নীলা।
--তুমি এখনও তৈরি হওনি?(নীলা)
--না।(হৃদয়)
--তোমার চোখ লাল (সারারাত কাঁদার জন্য)কেন?
কী
হয়েছে?
--কিছু পড়েছে বোধ হয়।
--চল চল।দেরী হয়ে যাচ্ছে।
--দাঁড়াও শার্টটা তো পরে নিই।
--গেঞ্জি পরে আছ আবার শার্ট কেন?
এই বলেই হৃদয়কে টেনে নিয়ে যায়।
.
-KFC-
--হৃদয়, এ হচ্ছে ইমরুল।আর ইমরুল, এ হচ্ছে হৃদয়।
(নীলা)
--হাই(ইমরুল)।
হাত বাড়িয়ে দিল
--হ্যালো(হৃদয়)
অতঃপর হ্যান্ডশেক।
--তোমার ব্যাপারে নীলার মুখে অনেক শুনেছি।
নীলার
সাথে মোবাইলে যদি ৩০ মিনিট কথা বলি ২০ মিনিট ও
শুধু তোমার কথাই বলে।প্রথম প্রথম বিরক্তই
লাগতো পরে
আস্তে আস্তে তোমার ব্যাপারে আমারও শুনতে
ভাল
লেগে যায়।
--.........
--তোমার ব্যাপারে যখন এত কথা বলত, তাই তোমার
সাথে দেখা করার জন্যই আমি নিজেই উদগ্রীব
হয়ে যাই।
(ইমরুল)
--.........
--কী হল হৃদয়?কিছু বলছ না যে?(নীলা)
--না কিছু না।আমার একটা কাজ মনে পড়ে গেছে।
আমাকে যেতে হবে।আর আমি তোমাদের
দুজনের মাঝে
আমি থাকতে চাই না।তোমার বিএফ এর সাথে দেখা
হল।
খুব ভাল লাগল।এখন আমাকে যাওয়ার অনুমতি দাও।(হৃদয়)
এই কথাগুলো একনাগাড় বলে হৃদয়।
--সেকী?এসেছ যখন আমাদের সাথে ডিনার
করে যাও।
(ইমরুল)
--না।আমার আর্জেন্ট কাজ আছে।
--ওকে।এত করে যখন বলছ যাও(নীলা)।
.
হৃদয় কেএফসি থেকে বের হয়ে মেইন রোড
থেকে কিছু
দূরে রেললাইনের মাঝ বরাবর
ধরে হাঁটতে থাকে।রেলগাড়ির লাইটের আলো
তার
চোখে পড়ছে, রেলগাড়ির হর্ণও বাজছে।দেখাই
যাক না
কী হয়....................?
সমাপ্ত
লেখা :সিয়াম আহমেদ।
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ā§§ā§Ŧ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3827
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧⧍:ā§Šā§Ļ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ