অন্ধকারের একটা বড় ক্ষমতা আছে,অসীম ক্ষমতা।অনুভূতিগুলোকে অসীম ভাবে বাড়িয়ে দিতে পারে।
জায়গাটা ঠিক অন্ধকার না,আধোঁ অন্ধকার।রোড লাইটের আলো আছে,মেসের রুম থেকে হালকা আলো ভেসে আসছে।চারিদিক আলো আধাঁরে জমজমাট খেলা চলছে।এই খেলাকে উৎসাহ দিচ্ছে বুকের ভেতর জমে থাকা কষ্ট।যা শুধু বেড়েই চলেছে।
মেস ঘেরা প্রাচীলের উপর বসে আছি।মাথার উপরে আকাশে অসংখ্য তারা,নক্ষত্র, নিহারিকা,ছায়াপথ।আমি একা একা এই সবের মাঝখানে বসে আছি।কষ্ট একা একাই উপভোগ করতে হয়,সুখ সবার সাথে ভাগ করতে হয়।কষ্টের আরেক টা গুন আছে,কষ্ট একা আসে না,নতুন কষ্ট পুরোন সব কষ্টকে সাথে করে নিয়ে আসে।আজকের নতুন কষ্টটা, রুপন্তির দেয়া কষ্টটার কথা মনে করিয়ে দিচ্ছে।
.
.
অনেক ভালবাসতাম রুপন্তিকে।সম্পর্ক টাও ছিল অনেক দিনের।আমরা এক সাথে কুয়াশা ভরা সকাল দেখেছি, দেখেছি আকাশ রাঙা গোধুলি।কথার ঝুড়িতে পার করেছি,অনেক জোস্না রাত।বৃষ্টি দিনে ও কত শত বার আমাকে রবীন্দ্র সংগীত শুনিয়েছে এর কোন হিসাব নেই।ওর প্রিয় গান ছিল এই টা,"আমারও পরাণে যাহা চাই,তুমি তাই,তুমি তাই গো.....
রুপন্তি একদিন বলল,তোমার চাকরি হয়েছে?
আমি প্রতিদিনের মতই বললাম,না।
- হবে বলে কি তোমার মনে হয়?
- সবার হচ্ছে আমারো একদিন হবে।
- তুমি কি মনে কর সেই একদিনের আশায় তোমার সাথে আমার থাকা উচিৎ।
আমি কিছু বলতে পারলাম না।বলার ছিল না।
পরের কথাটা রুপন্তিই বলল,তুমি যাই মনে কর তোমার সাথে আমার আশায় আশায় বুক বাধাঁ সম্ভব না।আমার বিয়ে ঠিক হয়েছে,স্বামী আমেরিকা থাকে,বিয়ের পর আমিও সেখানে থাকব।
আমি নিস্তব্ধের মত সব শুনে গেলাম।
রুপন্তি আবার করা গলায় বলল,ভাল থেকো।আর মেয়েদের মত কান্না বন্ধ কর।ছেলেরা কাদঁলে দেখতে অসহ্য লাগে।
:
:
রুপন্তি চলে গেল।আমি অন্য সব প্রেমিকের মত ওর বাড়ির সামনে ঘোরাঘুরি করতে পারলাম না।আমি কষ্ট পেলাম কি না তাও রুপন্তি জানতে পারল না।
.
এখন মনে হয় রুপন্তি যা করেছিল ঠিকই করেছিল।আমি আজো চাকরি পাইনি।
একটু আগে বাবা ফোন দিয়েছিলেন,বললেন,কোন ব্যবস্থা কি করতে পারলি।আজ রিক্সা নিয়ে বেড়তে পারি নি।তাই চাউল কেনা হয় নি।
আমি বললাম,হয়ে যাবে বাবা খুব শীঘ্রই একটা ব্যবস্থা হয়ে যাবে।
আর কিছুই বলতে পারি নি বাবা কে।কি বলল,কোন কথায় নেয় আমার ঝুলিতে।
টিউশনির চেষ্টা করেছিলাম,লাভ হয় নি।যেই টিউশনি টা ছিল,সেখানেও গত মাসের টাকা টা দিয়ে বলল,আপনার আর আসার দরকার নেই।এখনকার সময় ভাল নেই।কে কখন জঙ্গীতে নাম লেখায় বলা যায় না।তোমার চুল দাড়ির যে অবস্থা।
এখানেও কোন উত্তর দিতে পারি নি।কি উত্তর দিতাম, কোন উত্তর ছিল না আমার কাছে।দারিদ্রতা সব কথা কেড়ে নেয়,কেড়ে নেয় সব উত্তর,কেড়ে নেয় কাঁদার অধিকার,কেড়ে নেয় খারাপ থাকার অধিকার।
আমাদের মত ছেলেদের মনের কথা বলার মত কোন বন্ধুও থাকে না।যাকে বলতে যায় সেই মনে করে টাকা ধার নেয়ার ধান্দা।আমরা মানুষ নয়,ভিন গ্রহের এলিয়েন।এটাই মনে করে সবাই।তাই খারাপ থাকার অধিকার ও আমার নেই,নেই আমার মত কারর।কেই জিজ্ঞেস করলে নির্দিধায় বলতে হয় ভাল আছি।অনেক ভাল আছি।
আকাশের তারা গুলো মিটি মিটি জ্বলছে।হঠাৎ তারা গুলো ঝাপসা হয়ে আসছে,হয় তো জলে চোখ দু'টো ভরে উঠেছে।কিন্তু জানি এই জল মাটিতে পরবে না,চোখের কোনায় শুকিয়ে যাবে,আমার কাদাঁর অধিকার নেয়।
ফোনটা বাজছে,রিসিভ করতেই লিমন বলল,কিরে তোর খবরই তো নাই।কেমন আছিস?
আমি নির্দিধায় বললাম,ভাল আছিরে। অনেক ভাল।
.
.
আধাঁর
.
Sk Sanvi Rahman
.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļুāĻ্āϰāĻŦাāϰ, ā§§ā§Ģ āĻĄিāϏেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
3768
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧝:ā§¨ā§Š PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ