""অবহেলা""
লেখা:- সুহাসিনী
মাস তিনেক আগে নতুন বাড়ি করছিলাম আমরা।বিল্ডিংয়ের পিলার আর ছাদের ঢালাইয়ের জন্য ট্রাক ট্রাক রড এনে গাদা হচ্ছিল বাড়ির আঙিনায়। রাজমিস্ত্রি রা সেখান থেকে প্রয়োজন অনুযায়ী কেটে কেটে ব্যবহার করছিলেন।আর বাকি টুকরা গুলা পাশেই স্তুপ হচ্ছিল।কিছুদিন পর সেই লোহার টুকরাগুলার রং বিবর্ণ হতে লাগল।এবং এক পর্যায়ে সেগুলাতে এত পরিমান মরিচা ধরে গেল যে একেবারেই ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেল।
#এরকম কিছু কিছু সম্পর্কের শুরুতে কেউ আপনাকে ওইরুপ ট্রাক ট্রাক কেয়ারনেস দেখাবে।কিন্তু আস্তে আস্তে তার নিজের প্রয়োজনেই হোক আর সময়ের প্রয়োজনেই হোক, একটু একটু করে অবহেলা করা শুরু করে।তারা জানেও না,এই বিন্দু বিন্দু অবহেলা এক সময় কষ্টের স্তুপে পরিণত হয়।ভেঙে যায় কারো হৃদয়।জং ধরে যায় তার স্বপ্ন গুলোতে।তাই বেলা শেষে, আপনি যাকে অবহেলা করে এসেছেন,তার কাছে নতুন করে স্বপ্ন আর ভালবাসা খুজবেন কোন অধিকারে..??
যাকে ভালবাসেন,তাকে একটু কেয়ার করুন,সেটা না পারলেও তাকে একটু বোঝার চেষ্টা করুন।কিন্তু অবহেলা নয়।কারণ,এই অবহেলা,তার আশা-ভালবাসা,চাওয়া-পাওয়া গুলোতে মরিচা ধরিয়ে দেয়।তখন আপনি চাইলেও সেই মরিচার দাগ সহজে উঠাতে পারবেন না।
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ