āϰāĻŦিāĻŦাāϰ, ā§Š āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

763

--- এই যে আপু শুনুন ।
.
: - জ্বী, বলুন ।
.
--- আপু, আপনার ওড়না ঠিক জায়গাতে নেই, প্লিজ ঠিক করুণ !
.
: - ঐ, তোর ঘরে কি মা-বোন নেই ? আমার ওড়না ঠিক থাকুক বা নাই থাকুক তাতে তোর মাথা ব্যথা কেন ? মেয়েদের বুকে তাকাতে তোর লজ্জা করেনা ?
-
কলেজ পড়ুয়া ছেলেটি মাথা নিচু করে সব কথা মুখ বুজে সহ্য করে যাচ্ছে তার একমাত্র কারণ সে বড় অপরাধ করে ফেলেছে । দু'জন কে ঘিরে মানুষের জটলা বেধে গেছে । ভিড় ঠেলে ৪/৫ জন যুবক এগিয়ে এসে মেয়েটি কে জিজ্ঞেস করল; " কি হয়েছে? "। মেয়েটি চোখ ভেজানো চেখে বলল, " এই ছেলে আমাকে টিজ করেছে! "।
.
একজন এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছেলেটির কলার চেপে ধরে ঠাটিয়ে চড় বসিয়ে দিল । অন্যজন এগিয়ে এসে বলল, " দশবার কানে ধরে উঠবস কর! "।
.
ছেলেটি এদিক ওদিক তাকিয়ে কানেধরে উঠবস করছে । তাকে ঘিরে থাকা মানুষ গুলো উৎসুক দর্শকদের মতো হুমড়ি খেয়ে ছেলেটির উঠবস দেখছে ।
.
ছেলেটির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে । তার করুণ দৃশ্য দেখে মেয়েটির ঠোঁটের কোণে হাসি ফুটেছে । এগিয়ে এসে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল; " যদি মনে থাকে তাহলে কখনোই আর মেয়েদের সাবধান করতে আসবি না! "।
.
এক এক করে তাকে ঘিরে থাকা উৎসুক জনগণ চলে গেল । ছেলেটি মাথার উপরে সূর্য নিয়ে এখনো দাঁড়িয়ে আছে । তবে মুহূর্তেই তার ঠোঁটে অশ্রুহাসি ফুটে উঠল এ কথা ভাবতেই,  " সাবধানতার উত্তম শিক্ষা!  " আজ সে পেয়ে গেছে ।
.
এরপর থেকে ছেলেটি কখনোই কোন মেয়ে কে সাবধান করেনি তবে সে দেখেছে কিভাবে তার আশেপাশের ছেলেগুলো কামুকতার দৃষ্টিতে সেইসব মেয়েদের ধর্ষণ করে চলছে । এমন সব মেয়েরা যৌবনকালীন রাস্তাঘাটে ধর্ষিত হবে প্রতিনিয়ত ছেলেদের কামুকতার দৃষ্টিতে !
.
লেখা:- Ahnaf Bin Alvi (মুখোশধারী)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ