কালো রঙের মেয়ে
.
কাস্টমার কেয়ার আর মোবাইলের সোরুমে যতগুলি মেয়ে চাকরী করে সবাই মেকাপের জোড়ে না হয় চেহারার কারণে পাইছে। একটা মেয়েও ঠিক মত বলতে পারেনা সিমের কোন সমস্যা আর তার সমাধানের উপায়।
.
মোবাইলের সোরুমের মেয়ে গুলিকে ফোনের কনফিগারেশন জিজ্ঞেস করলে বলবে আমাদের ফোনে সেলফি ক্যামেরা আছে, ভিউটি মুড আছে। এই ফোন দিয়ে ছবি তুললে আলাদা করে মেকাপের প্রয়োজন নেই। আর যদি একটু ইডিটিং জানেন তবে আপনাদের লিপস্টিক এর খরচ বেচে যাবে। এই ফোন দিয়ে DSLR হয়, তবুও কনফিগারেশন বলবে না।
.
সবগুলির মাথায় গোবর ভরা আর এইগুলিকে একবস্তা আটাময়দা মাখিয়ে ভিবিন্ন সোরুমে পুতুলের মত দাড় করিয়ে রাখে। কবে যে কোন ছেলে পুতুল ভেবে ধরবে তখন বুঝবে পুতুল সাজার ফল।
.
কেবিন-ক্রুদের দেখুন, কেনো ভাই কালো মেয়েরা কি যোগ্য না কেবিন-ক্রু এর জবের জন্য? দুনিয়ার সব সুন্দরী মেয়ে,ভাবি,বৌদি খুঁজে খুঁজে তাদের চাকরী দিবেন। বিমানে কি সব সুন্দরী মানুষ যাত্রা করেন? তাদের মাঝে কি কেউ কালো নেই? সেই জন্য হলেও ত দুই একজন কালো কেবিন-ক্রু রাখতে পারেন। আমি মাঝে মাঝে ভাবি আফ্রিকান কেবিন-ক্রু গুলি কেমন?
.
নিউজ রিডার্স দেখেছেন যে কালো? অথচ যারা নিউজ কালেক্ট দিচ্ছে তারা মাঝে মাঝে ক্যামেরার সামনে চলে আসলে দেখা যায় কালো বা চেহারা ভালো না। কেন ভাই রিপোটার্স যদি কালো হয়ে নিউজ কালেক্ট করতে পারে তবে কালো অসুন্দর মানুষ গুলি নিউজ পড়তে পারবে না কেন?
.
এইসব জব সেক্টরে যৌগ্যতার চাইতে বেশি প্রাধান্য দেওয়া হয় রূপ কে। আমরা সমাজটাকে এমন করে বদলে নিয়েছি। হয়ত আপনি এখন বুঝবেন না বুঝবেন তখন যখন এমন একজন ফর্সা মানুষের ঘরে একজন কালো মেয়ে জন্ম নিবে। আর সেই ফর্সা মানুষটির যায়গায় থাকবেন আপনি আর কালো মানুষটির যায়গায় থাকবে আপনার সন্তান।
.
লেখাঃ Naimul Islam Rubel (নিশ্চুপ জীবনের লুকোচুরি)
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
743
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
ā§§ā§Ļ:ā§Ļ⧍ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ