গল্পের নাম: লেডি কিলার♥♥
.
.
লেখায়:Ãfrîn Jãhãñ Ãfrù (Angry Bird)
.
.
আহা আমি আমার হবু শশুড় শাশুড়ীর সামনে বসে আছি। আমার হবু বরটাও এসেছে। কি রকম একটা অনুভূতি লাগছে। আচ্ছা আমার কি লজ্জা লাগছে ?
আহারে আমার হবু বরও যে লজ্জা পাচ্ছে।
এই দিকে আমার খুব হাসি পাচ্ছে,ছেলেদের আবার লজ্জা আছে নাকি,
আর ওই দিকে মা অনবরত ডেকেই চলেছে।
- ও এইবার উঠ অনেক হইছে..
উফফ !!! মা আর একটু থাকি না এমন করো কেন,,হবু স্বামী বলে কথা।
অমনি কানে ব্যাথা অনুভব করলাম।
আহারে মান ইজ্জত সব গেল বুঝি,হবু স্বামীর সামনে কান মলা ??
- দ্বাড়া তোর হবু স্বামী আমি বের করতাছি।
অমনি লাফ দিয়ে উঠলাম,
ইশশ !! এতক্ষন আমি সপ্ন দেখছিলাম।
ধুর তুমি আমার কত সুন্দর রোমান্টিক সপ্নটাকে কান মলা দিয়ে মেরে ফেললে ??
এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে গো আম্মুজান।
- শয়তান মেয়ে তুই আমারে কি শাস্তি দিবি ?
- হুহ আমারে স্বামীরে বলব তোমারে যেন,আম্মা না বলে। খালাম্মা বলতে বলব।
আর তুমিই বলো এক মাত্র মেয়ে জামাই যদি আম্মা না ডাকে তার থেকে বড় শাস্তি আর কি আছে বলো ??
- শয়তান মেয়ে উঠবি নাকি লাঠির বাড়ি খাবি ??
- আমি কি বোকা নাকি যে লাঠির বাড়ি খাবো ,উঠে যাচ্ছি হুহ।
আল্লাহ সপ্নটা কত মজার ছিল,কিন্তু সপ্নের হবু বরটা ওই লুচু বান্দরটা আসল কেনো??
যাক ও ওর মত থাকুক আমার কি ??
..
ভার্সিটিতে যাব রিক্সা খুজছি ঠিক তখনি দেখি সাদাত ভাই আসছে।
এখন কি বলব তুমি আমার সপ্নে আসছে কেন ?
না থাক এমনি হইছে নাচনে বুড়ি তার উপর যদি দেই ঢোলের বাড়ি,তাইলে সব সমলাইতে পারব না হুহ।
আর এই বান্দর ছেলের কোন কাজ নাই সারাদিন কলেজে আড্ডা মারা।
আর মেয়ে দেখলে নিজ ইচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।
আরে ভার্সিটির পড়া শেষ হইছে,একটু চাকরী টাকরী করবে তা না। টো টো করে ঘুরে বেড়ায়।
আর মেয়ে গুলাও আছে এমন ভাবে ভাইইইইয়া বলে ডাক দেয়,মনে হয় একটা প্রতিবন্ধী।
এই বদ ছেলেও আছে কেন,ওদের বইনটু বলে ডাকতে পারে না।
- কি রে রাইসু ম্যাম কোথায় যাচ্ছেন ??
- বাসায় যাচ্ছি
- এই তুই তো কলেজে যাচ্ছিস বাসায় যাবি বললি কেন ??
- আপনি তো জানেনই তাইলে জিজ্ঞেস করেন ক্যান ?
- আরে তুই কি এখনও রাগ করে আছিস ?
- রাগ করার কেউ না আমি
- তুই তো আমার আদরের বইনটু..
শয়তান ছেলে আজ তোমার একদিন কি আমার একদিন,
বলেই হাতের বই গুলো দিয়ে কয়েকটা মেরে চলে আসলাম।
কত বার বলছি, এই বইনটু বলে ডাকবা না।
..
..
ভার্সিটিতে ঢুকব অমনি রিয়া এসে বলল..
এই রাইসু জানিস সাদাত ভাইকে দেখলাম,একটা মেয়ে নিয়া ক্যাম্পাসে ঢুকতে।
- তো কি আমারে বলিস কেন ?? (মেজাজটা চরম আকার ধারন হয়ে আছে)
- মেয়েটা না খুব সুন্দর রে..
- চল ক্যাম্পাসে আড্ডা মেরে আসি।
আমার মূল কাজ হলো ওই সুন্দরী কিউট পেত্নিকে দেখা।
এই ছেলে এত লুচু কেন ?? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না,
দেখ রিয়া দেখ,,কেমনে হেসে হেসে কথা বলছে।
- তুই এমন করছিস কেন ? সে তার মত থাকুক চল।
উফফ !! এই গাধাটা এখন আমায় ইগনোর করে। ছেলেদের এই একটাই প্রবলেম,ভাল বন্ধু হবে পরে প্রপোজ করবে,আর সেইটা না করে দিলেই কথা বলা বন্ধ করবে নয়তো ভাব নিয়া থাকবে।
..
..
বট তলা বসে আছি,ভার্সিটির এই জায়গাটা আমার খুব পছন্দের।
একা একা বসে আছি,রিয়ার আসার কথা বান্দরনীর আসার নাম নাই,তাই এফ বি তে ঢুকে আড্ডা দিচ্ছি।
তবে ভার্সিটিতে এত জনপ্রিয় না হলে,এফ বিতে ভালই আছে।
আর এই এফ বি তেই সাদাত ভাইয়ের সাথে পরিচয়।
আমার দুষ্টমি করা পোষ্ট গুলা নাকি তার খুব ভাল লাগত।
এখনও মনে আছে বাবুর সাথে ব্রেক আপ হওয়ার পর। জীবনটা এলোমেলো হয়ে গেছিল।
রাত আর দিন বলে পার্থক্য ছিল না। একদিন রাত তিনটার দিকে সাদাত ভাই মেসেজ দিয়ে বলল.
- এই মেয়ে এত রাতে এফ বি তে কি ?? যাও ঘুমাও বলছি..
- ঠিক আছে,
কেন জানি খুব ভাল লাগছিল,এই ভাবে কেউ শাষন করে নি।
বাবা মায়ের আদরের মেয়ে তো তাই কিছু বলে না,আর বললেও শুনি না
আর এই ছেলাটার প্রথম মেসেজ ছিল শাষন।
ওই ভাবে চলল আমাদের বন্ধুত্ব,পরে জানতে পারলাম। সে নাকি আমাদের ভার্সিটিতেই পড়ে,বিজ্ঞান বিভাগে ফাইনাল ইয়ারে।
আর আমি তখন প্রথম বর্ষের ক্লাস করাও শুরু করি নি।
আমার এলোমেলো জীবনটাকে ঠিক করছে ওই সাদাত ভাই।
আর এখন শয়তান ছেলে প্রয়োজন ছাড়া কথাও বলে না। যদিও বলে তাইলে ভাব নিয়া কথা বলে।
আগের মত আর কেয়ার করে না রাত জাগলেও বলে না যে..
"এই নির্ঘুম মেয়ে যাও ঘুমাতে যাও, ভাল মেয়েরা এইভাবে রাত জাগে না"
খুব মিস করি তার এই কথা গুলা। তবে থাক তার মত,আমার এই জীবনে আমি কেউকে আসতে দিব না।
অমনি সাদাত ভাই
এর আগমন,,
এই রাইসু কি করিস একা একা ??
- এই তো কিছু না..
- জানিস কলেজে কত্ত কিউট একটা মেয়ে আসছে।
সেরকম সুন্দর রে,কি সুন্দর করে হাসে মাতাল করা হাসি।
তুই একটু হেল্প কর না বুইনটু আমার।
- ওই আমি তোমার কোন কালের বোন ছিলাম হ্যা ??
- আমার লক্ষী বইনটু রাগ করিস না..
- ও আল্লাহ !!! এই জগতে হায় কে বইনটু হতে চায়।
- হা হা হা.
বউ যখন হবি না তাইলে বইনটু হবি না কেন ??
- ওই চুপ একদম চুপ
- তাইলে হেল্প কর না রাইসু
- আমি পারমু না, তুমি এই নিয়া কয়টা মেয়েরে পছন্দ করবা বলবা ??
- এই এত ছোট মেয়ের মুখে এত বড় বড় জ্ঞান দেয়া মানায় না। যেইটা বলছি সেইটা কর।
- আমি ছোট ?? দেখ কত্ত বড় হইছি।
- কই বড় হইছস,এই দেখ তুই আমার ঘাড় অবদি পরে আছিস হুহ।
একদম পারফেক্ট ম্যাচ তাই না ??
- ওই মাইর চিনো?
- মারবি কেন ?? আমি কি তোর কথা বলছি নাকি, আমি তো রিমুর কথা বলছি। তোরা মেয়েরা পারিসও বটে। একটু সুন্দরী হইলে ভাবের জ্বালায় পারা যায় না।
- উফফ !! তুমি না বলো কি করতে হবে ??
- তুই শুধু রিমুর ফেইচ বুকের আইডি নাম এনে দে।
- আচ্ছা
- আমার লক্ষী বইনটু
- উফফ !!!
★★★★★★
এইতো সেদিন ইয়ামিনের সাথে বসে কথা বলছি,আর হাফিস স্যারের নোট গুলা খাতায় তুলছি।
ইয়ামিন ছেলেটা খুবই ভদ্র সারা ক্লাস হা কইরা তাকাই থাকবে,ওর দিকে তাকাইলেই অন্য দিকে তাকায়।
তবে এর এই সুযোগ আমি কাজে লাগালাম।
এই ছেলে ইংরেজিতে অনেক ভাল,তাই ওর থেকে বুঝে নিলাম।
অমনি সাদাত ভাইয়ের ন্যাকামি শুরু হলো রিমুকে নিয়ে।
- এই রাইসু উঠ এইখান থেকে ??
- কেন ? তুমি দেখ না আমি লিখছি ??
- উঠতে বলছি উঠবি,এইখানে রিমু আসবে তাই বলছি।
- তুমি প্রেম করার আর জায়গা পাইলা না ??
- এই ইয়ামিন চলো তো ওই খানটায় বসি..
- এই আন্টি ফোন দিছে, এখনি তোরে বাসায় যাইতে বলছে
(সাদাত)
- কখন বলল তোমায় !? আর আমাকে ফোন না দিয়ে তোমায় দিল কেন ?
- অামি কি জানি হু যা এইখান থেকে।
কি আর করার এই বদ ছেলেরে সাথে কেন যে পরিচয় হইল।
..
..
বাসায় আসলাম অমনি আম্মুর ননস্টপ বকুনি। আমি নাকি ছেলেদের সাথে আড্ডা দেই।
- ও আম্মু তোমার কানে এই কু পরামর্শ গুলা কে দিল ? নিশ্চিত সে সিরিয়াল দেখে হুহ
,
মায়ের কথা থেকে যা বুঝলাম,সাদাত নামে এক ছেলে ফোন দিয়ে বলছে আমি নাকি বটতলায় এক ছেলের সাথে বসে ছিলাম।
হুহ ঠিক যেইটা আন্দাজ করছি,ওই ছেলে আবার স্টার জলসা দেখে নিয়মিত,যদি বলি তুমি ছেলে হয়েও ওইগুলা দেখো ??
সাদা দাত গুলো বের করে বলত,
আমি কি করব,আমার বোন দেখে সাথে সাথে আমি একটু দেখি আর কি।
আর এগুলা দেইখা,
কোন কথা কোথায় লাগাতে সেইটাই আওতে আনছে।
..
..
আমিও কম যাই না,তোমার মজা যদি আমি বুঝাইছি তবে আমার নাম রাইসা অনি না হুহ।
শুনছি এই বদ পোলায় চুটিয়ে প্রেম করছে। তাও আবার ওই মর্ডান মেয়ে রিমুর সাথে।
কেমনে পটাইল এই মেয়েকে সেইটাই বুঝলাম না ??
যে মেয়ে কিনা এত্ত সেলিব্রেটি।
ওই মেয়ের কমেন্ট গুলা ঘেটে দেখলাম সব লুতুপুতু মার্কা কমেন্ট।
আর কি সব টি শার্ট ফি শার্ট পরে ছবি আপলোড দেয়।
অথচ সাদাত ভাই সব সময় বলত রাইসু জানিস আমার বউ যে হবে তাকে বলব, সব সময় রাইসুর মত মাথায় কাপর দিয়ে রাখবা।
আর এখন ওই মেয়ে তো গায়ে ওড়নাও দেয় না।
দাড়াও শয়তান ছেলে তোমার আম্মাকে বলতেছি।
এই ছেলে যদি কেউকে ভয় পায় সে হল আন্টি..
- হ্যালো আন্টি........................
..........................
হুহ সাদাত ভাই এইবার বুঝ ঠেলা,আমার আম্মুর কাছে বিচার তাই না ??
শয়তান ছেলে এত বোকা কেন ? একটু বুঝেনা যে আম্মু আমার একার না,তারও আম্মু আছে।
★★★★★★
ভার্সিটি থেকে বের হবো দেখি তাহার ভাব দেখানো কালো বাইকটা নিয়ে দাড়িয়ে আছে।
তার সামনে গিয়ে ভাল ভাবে নিজেকে দেখলাম।
- ওই এইভাবে কি দেখস ??
- ইশশ !! তোমাকে দেখতে বয়েই গেছে,নিজের কি ভাবো হিরো ?
আরে ভাইটু তোমার চশমায় নিজেকে দেখে নিলাম।
- আমি তোর ভাইটু ?? ( মাথায় গাট্টি মেরে)
আর ওই আম্মার কাছে কি বলছস ??
- বলছি তুমি ওড়না ছাড়া মেয়ের সাথে প্রেম করো,এইটা আরো সহজ করে দিলাম।
- রাইসু..
- হুম বলো
- Do you love me ??
- আহারে দাড়াও রিমুকে বলতাছি।
- সব সমস ফান ভাল লাগে না,ফান করার মুডে কথা বলছি না।
- শোন ভাইয়া আমি এখনও বাবুকে ভালবাসি,ওর জায়গা আমি কেউকে দিতে পারব না।
- এই রাইসু একবার শোন আমার কথা প্লিজ..
★★★★★
ওই দিনের পর থেকে সাদাত ভাইকে আর কখনও কলেজে পাই নি। অনেকবার ফোনে ট্রাই করছি তাও পাই নি। এফ বিতেও আমাকে ব্লক করছে।
বাসায় ফোন দিয়ে জানতে পারলাম সে নাকি কোন এক কোম্পানিতে জব নিছে। জব পাইল একবার জানানোর প্রয়োজন করল না ?? কিভাবে খোজ নিব ওই বদ ছেলের..
ও হ্যা আমার একটা ফেইক আইডি আছে,
যেই ভাবা সেই কাজ,ওইটাতে রিমু আর সাদাত ভাইও এড আছে।
আর তাদের কমেন্ট গুলা দেখে মেজাজটা ৩০৪°
এঙ্গেলে ঘুরে গেল।
আমারে ব্লক মেরে ন্যাকামি হচ্ছে ???
ওই দিন রাতে ফেইচ বুকে ঢুকে দেখি,৫মিনিট আগে পোষ্ট করছে,,
ফিলিং ভালবাসা সাথে অদ্বিতীয়া রিমু..
"" আগামি কাল নতুন জীবনে পা দিতে যাচ্ছি।
উফফ !! বিয়ে যে কত্ত মজা
শুধু ইয়ে আর ইয়ে....
ব্রান্ডের দল আমার জন্য দোয়া কর..""
আর রিমু লুচি আবার কমেন্টও করেছে..
"ইয়ে মা নে কি গো.." ??
..
শয়তান মেয়ে একটু ইয়েও নাই,ইয়ে মানে বুঝে না ন্যাকা..
ধুৃর কি সব বলি,,মানে বেয়াদপ মেয়ের লজ্জাও নাই।
তোমাদের ইয়ে আর ইয়ে আমি বের করতাছি...
সাথে সাথেই রিয়াকে ফোন দিলাম...
- ওই রিয়া কিছু মেয়ে নিয়া কাল সকালে সাদাইত্তার বাসার সামনে থাকবি।
সাথে প্রয়োজনিও জিনিস পত্র রাখিস।
- হি হি হি....ঠিক আছে দোস্ত চিন্তা করিস না,ঠিক সময় পৌছে যাব।
..
..
এই রাইসা কোথায় যাচ্ছিস বোরকা পরে..??
- আম্মু তোমার জামাইরে আনতে যাচ্ছি,দোয়া কর,আর আব্বুরে বইল আমার পছন্দের মিষ্টি আনতে।
তোমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা।
বলেই দৌড়,আম্মু কি যেন বলতে ছিল,কে শোনে কার কথা...
★★★★★
বাসার গেট থেকে বের হতে যাব অমনি সাত জন বোরকার মুখোশ পরা মেয়ে সামনে দাড়াল,
- কি চাই বইনটুরা,খুব শুভ কাজে যাচ্ছি,এখন ভিক্ষা টিক্ষা দিব না মাফ করেন।
- শয়তান ছেলে কে তোর বইনটু ? (কলার চেপে) আর ভিক্ষা তাই না ?
হাত পা ভাইঙা তোরে রাস্তার মোরে বসাই রাখবো, তখন বুঝবি ভিক্ষা কারে কয়।
- রাইইইই
- বলার আগেই মুখে রুমাল রেখে হাত পা বেধে সোজা বাসায়।
..
..
আম্মু গো ও আম্মু দেখো কারে আনছি।
- কারে নিয়ে আনছিস ? আর এইভাবে মুখ হাত পা বাইধা রাখছস কেন ??
- বিয়ের রাস্তা থেকে ধইরা আনছি।
জলদি কাজি ডাকো।
আরেকটা কাজ বাকি আছে,বলেই ফোন দিলাম হবু শাশুরী আম্মাকে..
- ও আম্মা গো তোমার ছেলেরে ধইরা আনছি। ওই মর্ডান মাইয়ারে বিয়ে করতে যাচ্ছিল, তাই আর কি অন্য রাস্তা ধরলাম।
আর হ্যা শশুড় মশাইকে সাথে নিয়ে আসবা,আমার বিয়ে বলে কথা।
- পাগলী মেয়ে আসছি আমি.
- ইশশ !! আমার শাশুড়ীটাও সেই, তাহার উৎসাহ না পাইলে এত বড় কাজ সফল হইতাম কেমনে..
..
..
আহা অবশেষে আমার সপ্নটা সত্যি হতে চলল। আমার হবু শশুড় শাশুড়ীর সামনে শাড়ী পরে বসে আছি।
এ এক অন্যরকম অনুভূতি,
আমার হবু স্বামীও বসে আছে,আচ্ছা সে কি লজ্জা,ভয়,নাকি খুশি কোনটা বুঝতেছি না?
তবে আমি খুব খুশি।
আমার শাশুড়ী আর আম্মু মুখ টিপে হাসছে।
আমার শাশুড়ী বলল..
- কি রে সাদাত তোর কিছু বলার আছে,
- আম্মা আমার বলার আছে..তবে তোমাদের না সাদাত কে।
( আমি)
- আচ্ছা বলো..আমরা চলে যাচ্ছি..
- না যাইতে হবে না..
- এই যে মি: নাম কি আপনার ??
- সাদাত ফারাবি
- কি করেন ?
- কোম্পানি জব
- এই বিয়েতে মত আছে ??
- জ্বী না মানে জ্বী
- হি হি হি
- (হাসির কি হইল )
- কেউকে ভালবাসো ? আর যদি থাকে তো তা বাদ দিতে হবে।
- আচ্ছা, ( মাথা নিচু করে )
- অভিজ্ঞতা আছে ??
- জ্বী না মানে...( এই মেয়ে তো দেখছি সবার সামনে আমার ইজ্জত শেষ করবে )
- হি হি হি এইবার বুঝ মজা,রিমুরে বিয়ে করার স্বাদ!!
অমনি আমার কানে ব্যাথা শুরু হইল,তার মানে এইটা সপ্নের সেই কান মলা,. ???
- কি হচ্ছে এসব,যা ঘরে যা...
(আম্মু)
উফফ !! সপ্ন পূরন হইল ভাল কথা কিন্তু লাষ্টের কান মলা পূরন না হলে কি এমন হলো..
শয়তান ছেলে মুচকি মুচকি হাসছে..
ইচ্ছা করছে ওর দুইটা কান মইলা দেই বান্দর পোলা একখান....
..
..
অবশেষ আমাদের বিয়েটা হলো
আমার উনি মানে সাদাত খাটের উপর বসে আছে..
হি হি হি.. !! যেইটা আমার করা উচিত,সেইটা সাদাত ভাই থুক্কু সাদাত করে দেখিয়েছে।
- এহেম এহেম !!
- শয়তান মেয়ে এত কাশি দিতে হবে না!! তুই মেয়ে নাকি লেডি কিলার বল তো ??
- জ্বী লেডি কিলার মেয়ে না লেডি কিলার বউ।
ব্রেকিং নিউজ বিয়ে রাস্তা থেকে তুলে আনছে সাদাত ফারাবিকে,আর এই অসাদ্ধ্য সাধন করছে,তাহারি বউ রাইসু ফারাবি !! হু হা হা
হা
- এই এই চুল ছাড় বলছি..ব্যাথা লাগছে তো।
- হুম এখন আমার সামনে থেকে সর তো..
- এই এই তুমি আমাকে না দেখে কি করছ ফোনে ?? ওই তুমি কি রিমুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছো ?
- না সাবাইকে জানাতে হবে না বউ আমার লেডি কিলার।
- দাড়াও আমি আসতেছি,,
বাপরে স্বামী আমার সাত মিনিট আগের পোষ্ট করা হয়েছে..
সাদার ফারাবি ফিলিং excited সাথে রাইসা অনি..
" অনেক সাধনার পর লেডি কিলার বউ পাইলাম, যিনি কিনা আমাকে বিয়ের আসর থেকে তুলে আনছে।
ব্রান্ড গো তোমাদের উৎসাহ না পাইলে এত কিছু হইত না।
আর থ্যাঙ্কু গো অদ্বিতীয়া রিমু তোমার জন্য আজ এই লেডি কিলার বদজাত বউটা পাইলাম
ব্রান্ডেরা বুঝোই তো ইয়ে রাত মানে ইয়ে আর কি, তোমাদের ইয়ে চাই,থুক্কু দোয়া চাই"
অদ্বিতীয়া রিমুর কমেন্ট : এই এই সম্পর্ন ক্রেডিট কিন্তু আমার,আমার ইয়ে কই ?
সাদাত : এ্যাঁ ??? ইয়ে কিন্তু আমি দিতে পারব না ওইটা আমার লেডি কিলার কে দিব।
- ওই ওই রিমু তোমার কাছে ইয়ে চায় মানে ?? ( আমি,কর্লার চেপে)
আরে আরে কমেন্ট আগে দেখি..
অদ্বিতীয়া রিমু: ওই ইয়ে মানে আমি মিষ্টির কথা বলছি শয়তান ছেলে।
..
হুহ এইবার ঠিক আছে,বলেই ছেড়ে দিলাম।
তার মানে এত দিন আমার সাথে মজা নিচ্ছিলা ??
- তোকে ওপশ!! তোমাকে পাওয়ার জন্য এত কিছু করি নি হে বালিকা।
- তাইলে ??
- উফফ আর বইল না,রাতে মশারী টানাতে ইচ্ছা করে না। আর রাতে কারেন্ট গেলে খুব গরম লাগে,তখন তোমার হাত পাখার বাতাস খাব এই আর কি।
- কি বললা তুমি,আর কিছু না ??????
- না তো আর কি ??
- এর মজা আমি হাড়ে হাড়ে নিব শয়তান ছেলে।
এই শোনো বদ ছেলে আমাদের ঘরে মশা নাই,আর কারেন্ট গেলে ওই ফ্যান আছে। আমি যাচ্ছি,এইবার ঘুমাও কেমন ?
- আরে আরে কই যাও, আমি একা শুবো নাকি ?
- তো ????
- বিয়ের পর বউ না থাকলে কেমনে চলে..
- তুমি থাকবা ,
- আচ্ছা রাইসু বাবুকে কি এখনও ভালোবাসো ??
- ........
- কথা বলবি না ??
- ওই হারামি বান্দর ছেলের কথা একদম বলবা না,ও যদি সত্যি আমায় ভালবাসত, তাইলে এতদিনে আসত আমার লাইফে।
বলেই অন্য দিকে ফিরে আছে,
- এই রাইসু ওই দিকে ফিরে আছো কেন ??
- আমার ইচ্ছা...
- সব তোমার ইচ্ছায় হবে নাকি ??
- হ্যা হবে..
- ঠিক আছে রিমুর সাথে কথা বলি একটু, মেয়েটা কিন্তু অনেক কিউট তাই না রাইসু..
- হু তোমার কথা বলা আমি বের করতেছি..
বলতে দেরী হল পাগলীর হাতে বালিশের মারখেতে দেরী হলো না।
থাক না মাঝে মাঝে এই টক ঝাল মিষ্টি শাষন ও খুব দরকার।
.
.
...................................(সমাপ্ত)
#PritHul
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻļāύিāĻŦাāϰ, ⧍ āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
741
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧝:ā§Ģ⧝ PM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ