āϏোāĻŽāĻŦাāϰ, ⧧⧝ āĻĢেāĻŦ্āϰুāϝ়াāϰি, ⧍ā§Ļā§§ā§Ž

4388

আজকেও অর্ণব ক্লাসে আসেনি। সেই যে,গত সপ্তাহে উপমা'কে বলা কথাগুলোর বিপরীতে সবার সামনে রিজেক্টেড হয়ে সে ফিরে গিয়েছিলো।অনেক ক্লান্তি,অনেক অপমান নিয়ে বাসায় ফিরেছিলো।তারপর থেকে আর কেউ তাকে ক্লাসের বারান্দায়ও দেখেনি।যে ছেলেটা প্রতিদিন মাথানিচু করে সামনের দিকে ঝুঁকে হেঁটে হেঁটে ক্লাসে আসতো,সে ছেলেটা আর ক্লাসে আসেনি।

সামনের বেঞ্চি'তে তার জায়গায় কেউ বসেনা,কারন ওখানটায় কারো বসার সাহসও হয়না। সামনের বেঞ্চিতে বসলে প্রতিদিন ইংরেজি স্যারের কাঠখোট্টা কোয়েশ্চেন গুলোর জবাব দেবার ক্ষমতা আছে কার !
ম্যাথম্যাটিকস ক্লাসে সব'চে কঠিন থিওরি'টা দিয়ে ম্যাথ সমাধান করার মত বোকামো কেউ করেনা।

কিন্তু অর্ণব এই কাজগুলো করতো,প্রচুর ট্যালেন্ট স্টুডেন্ট।
ও এতো মেধাবী যে,বলতেই হবে "গড গিফটেড ট্যালেন্ট"।

উপমা খুব চুপচাপ ধরনের স্বভাবী মেয়ে।একেবারে নিরিবিলি.... অর্ণব একদিন লক্ষ্য করেছিলো; সাহানা ম্যাডামের দেওয়া চিরিৎ-বিরিৎ রকমের দেওয়া ম্যাথ এর সমাধান করেছিলো,উপমা।

অর্ণব গিয়েছে সেই ম্যাথ বুঝার জন্য,উপমা বুঝাচ্ছিলো; এ+বি হোল স্কয়ার ইজিকেল টু....... তারপর,তুমি বর্গ করে ক্যালকুলেটরে সমাধান পেয়ে যাবে।

অর্ণব ম্যাথ বুঝেনি...কিন্তু বুঝেছিলো...

উপমার চোখের মায়ায় কি সহজেই ডুবে যাওয়া যায়।সে উপমার চোখের মায়াসাগরের অতলে ডুবে গেছে। তারপর অর্ণব খুব লুকিয়ে লুকিয়ে উপমা'কে দেখতো। গালের উপর নেমে আসা একগুচ্ছ চুলেরা কতোটা ধীরে উড়তে পারে,উপমা কে না দেখলে অর্ণব কখনোই এ দৃশ্য বুঝতো না। ও দেখতো,খুব সূক্ষ্মভাবে দুটি ঠোঁট নিজেদের মেলে ধরছে...কি মোহনীয়।কি অসহ্য সুন্দর।

অর্ণব ক্লাসে এসেছে,ভীষন বিদঘুটে হয়ে গিয়েছে।রাতে ঘুমায়নি বোধ হয়।ক্লাস টিচার বলে দিয়েছে তাকে গুনে গুনে তিনদিন অনুপস্থিত থাকার জন্য জরিমানা দিতে হবে। উপমা যেন কেঁদে ফেলবে প্রায়।তাকে অর্ণবের সাথে কথা বলতেই হবে।

-কেমন আছো,অর্ণব?
-ভালো আছি,তুমি?
-আমি দুঃখিত অর্ণব,তোমার সাথে একটু বেশিই রিয়াক্ট করে ফেলেছিলাম সেদিন।
-ওসব,বাদ দাও।আমিও ওপেন সব বলে দিলাম।
-শুনো।তোমাকে ভালোবাসি মানে,এই না যে আমি সবার সামনে তোমাকে পার্ট অফ এ প্রোডাক্ট হিসেবে তুলে ধরবো..এমন না।তুমি আমাকে সবার সামনে ওভাবে না বলে নিরিবিলি ভাবেও বলতে পারতে।
-আমি তোমাকে ভালোবাসি,তুমি আমাকে একটুও ভালোবাসো না?
-মনে হয়,বাসি।
-চলো আজ স্কুল পালাই।
-জরিমানা দেবে কে,তুমি না আমি?
-তুমি তোমারটা দিবে,আমি আমারটা।
-উঁহু,দিলে দুজনের টা একজনেই দিবো।
-আচ্ছা,আমিই দিবো।তোমায় ভালোবাসার জরিমানা হিসেবে আমি নিজেকে মৃত্যুর কাছেও উৎসর্গ করে দিতে প্রস্তুত 'উপমা'

দুজনের কন্ঠ ভারী হয়ে আসছে,চোখ ভিজে যাচ্ছে...

Akteruzzamam bappy

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ