লাল বেনারসি শাড়ি পড়ে তুমি আমার সামনে বসে আছো। কোন এক পড়ন্ত বিকেলে তোমার আমার চুক্তি হয়েছিল তুমি বিয়ের কস্টিউমে আমার সামনে বসে থাকবে আর আমি তোমার কপালে চুমু এঁকে আমার বউ বানাবো।
চার বছরের আগের চুক্তি আজও বহাল আছে। এ যুগে কেউ চার সেকেন্ডেরও ভরসা দিতে পারে না আর আমি তুমি চার বছরের,,,,।
যাইহোক, আমার চুক্তি অনুযায়ী তোমার কপালে লাল টিপ, চোখে লম্বা কাজলরেখা, হাতে লাল লাল কাচের চুড়ি, নাকে ইয়া মোটা নোজপিন, গলা থেকে বুক পর্যন্ত লম্বা একখানা সোনার হার আর ঠোঁঠে লাল লিপ্সটিক থাকবে।
চুক্তি অনুযায়ী সবই ঠিক আছে কিন্তু তোমার মুখে নেই ভূবন ডাঙার হাসি। কেমন ভয় ভয় নিয়ে তুমি আমার সামনে আতংকিত হয়ে বসে আছো। আমাকে কি কোন মন্সটারের মত লাগছে যে তোমার ভয়ে হাত-পা কাঁপছে?
না তো! তাহলে!
আমি ঠিক আগের মতই তোমার সামনে সহজ-সরল, শান্ত-ভদ্র হয়ে বসে আছি।
দেখো, তোমার চুক্তি অনুযায়ী আমি কালো শেরওয়ানী আর মাথায় লাল পাগড়ী পরে আছি। তুমি সবসময় কালো পছন্দ করতে। তাই না? দেখো আমাকে, তোমার বিয়েতেও আমি কালো শেরওয়ানী পরেছি। খুব সুন্দর লাগছে। না?
সব কিছুই ঠিক আছে কিন্তু আমি বসে আছি তোমার বিপরীতে যেখানে আমার বসার কথা ছিল তোমার পাশে। তোমার মায়াবতী চেহারাটা দেখে আজ প্রথম আমি বক্ররেখায় হাসছি যেখানে অন্যদিন আমি সমান্তরালে হেসেছি।
হা হা হা!
আমার হাসিটা সিনেমার ভিলেনদের মত লাগছে। না? অনেক কষ্টে এই হাসিটা আয়ত্ত করেছি গো।
এই,,, তুমি তো বললেই না আমাকে দেখতে কেমন লাগছে! বলোনা গো একবার!
নাহ! আর বলতে হবে না। পেটের কথা পেটেই রাখতে দাও, গলায় এনো না। আমি চাইনা তোমার মরতে কোন কষ্ট হোক। কিভাবে আমি তোমাকে কষ্ট দিব বলো তো তুমি একবার। আমি যে তোমায় বড্ড ভালোবাসি গো।
আফসুস হচ্ছে জানো, আজ এই হাত দিয়ে আমি তোমার চোখের জল মুছে দিতে পারবো না। কারন এই হাত দিয়েই তোমাকে নিশানা করে গুলি করতে হবে। এটাও আমি অনেক কষ্টে শিখেছি গো।
আহা! চিৎকার করো না। নিশানা চুকঁবে না। ঠিক কপালের মাঝ বরাবর বসবে। একটু এদিক-ওদিক হলে তোমার চুল নষ্ট হয়ে যাবে না? তুমি দেখো, আমি ঠিক পারবো।
তো! তুমি তৈরী তো! পিস্তলটা বের করছি কিন্তু।
..
..
..
_____________অনুগল্প:- ভদ্র খুনি___________
..
লিখা:- Aariyaan Shawon
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ