āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

2711

- কে মেরেছে?
.
- স্বামী।
- দেখি কই মেরেছে?
মেয়েটি দেখাল। কালচে দাগ পরে গেছে। বাহুতে লম্বা কালো রেখা তৈরি হয়ে গেছে।
- মারল কেন?
- ভাত রান্না করতে দেরি হইসে বলে।
- অনেক মেরেছে তো। মামলা করবেন?
- না স্যার। উনি এমনিতে ভাল মানুষ। খালি রাগটা একটু বেশি। আপনি ওষুধ দেন শুধু।
- ঠিক আছে। আর আপনার স্বামীর ফোন নাম্বারটা দিয়ে যান।
পরদিন তার স্বামীকে ডাকলাম। কথাবার্তা বেশ ভদ্রগোছেরই মনে হল।
- আপনি জানেন আপনার স্ত্রী যদি মামলা করতো, সাত থেকে চৌদ্দ বছর জেল হত আপনার? জামিনও পেতেন না কখনো।
- আসলে স্যার, বাহির থেকে আইসা ক্ষুধা লাগছিল তখন। রাগ হয়ে গেছিলো।
- আপনি তাকে এতো মেরেছেন, কিন্তু এরপরেও সে বলে আপনি অনেক ভাল মানুষ...
যে মেয়ে এতো ভালোবাসে তাকে মারেন কেন?
এরপর তাকে নারী নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরে একটু ভয়ও দেখালাম।
সে ওয়াদা করল, আর কখনো এমন হবে না।
নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত- সব ঘরেই এমন স্ত্রী নির্যাতন অহরহ ঘটে।
কিন্তু শতকরা ৯০ ভাগই থাকে অপ্রকাশিত।
সংসার রক্ষার খাতিরে নীরবে তারা সব কিছু সয়ে চলে।
কিন্তু আমরা মাঝে মাঝেই এগুলো দেখি হাসপাতালে আসে বলে।
এসব ক্ষেত্রে মামলা করাকে সময় আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করি ...
কারণ মামলা কোন স্থায়ী সমাধান নয় এবং নারী নির্যাতন মামলার অপপ্রয়োগই হয় সবচেয়ে বেশি... বরং মোটিভেশন, আলোচনার দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।
যুদ্ধক্ষেত্র থেকে যে পালিয়ে আসে, সে হল সবচেয়ে কাপুরুষ...
আর নারীদের গায়ে যে হাত তুলে সে তার চেয়েও কাপুরুষ...
আসলে নারীদেরকে নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে, সহধর্মী হিসেবে দেখলেই আমাদের চিন্তাভাবনার অনেক পরিবর্তন আসবে।
এটা মনে রাখা উচিত WOMAN অর্থই হল-
.
W= Wonderful Mother
.
O= Outstanding Friend
.
M= Marvelous Daughter
.
A= Adorable Sister
.
N= Nicest Gift to Men from Allah
.
.
.... :> Atik Mahmud ( নীল প্রিয়)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ