"উর্বশী "
.
"আতিক ভাই রাস্তার ওপাশে মিষ্টির দোকানটার দিকে তাকিয়ে বলে কি অর্ক হবে নাকি একটা প্রতিযোগিতা?
"আমি সে দিকে তাকিয়ে ঢোক গিলে বললাম আতিক ভাই পেটের অবস্থা বড্ড খারাপ। যদি পারেন দুই তিনটা ফ্লাজিল নিয়ে আসেন ফার্মেসী থেকে।"
আতিক ভাই উদাস হয়ে বলে যখনি তোমাকে কিছু বলি তখনি কিছু না কিছু একটা অজুহাত দিয়ে দাও অর্ক। "
আমি আতিক ভাইর দিক তাকিয়ে একটা ফিচলা মার্কা হাসি উপহার দেই। আতিক ভাই আমার দিক তাকিয়ে উদাস হয়ে বলে আমি যাই অর্ক। তোমার ভাবি অপেক্ষা করছে।
.
আমি মনে মনে বলি বেটা বেয়াকুব। ঘরে গিয়ে এখন রান্না করবে তা কি আমি জানি না। মনেমনে ভেংচি কেটে বলি তোমার ভাবি অপেক্ষা করছে। হালা হুদাই বলদ। ভাবির কি ঠেকা পরছে যে অপেক্ষা করবে। আমি চিন্তা করে পাই না কি দেখে লিনা ভাবি আতিক ভাইকে বিয়া করছে। আতিক ভাই সেদিন ফোন করে বলে বুঝলা অর্ক শশুর বাড়ী আসলাম।
"আমি হেসে বলি তা কি নিয়ে শশুর বাড়ি গেলেন? "
আতিক ভাই গর্বের সাথে বলে অল্প দামে আসার সময় রাস্তায় টাকি মাছ পেয়ে গেলাম তাই নিয়েই ঢুকলাম। জানো তো অর্ক টাকি মাছ খেলে শরীরে রক্ত হয়। "
আমি হেসে বলি জানতাম না আতিক ভাই। আপনার কাছ থেকে জানলাম। আর এও জানলাম শশুর বাড়ি টাকি মাছও নেয়া যায়।
.
আমি আমার ছোট বাসাটার ভিতরে যখন ঢুকলাম তখন একটা শীতল হাওয়া আমাকে ভেদ করে চলে গেলো। আমি মুচকি হাসি দিয়ে ভিতরে ঢুকলাম। রান্নাঘরে গিয়ে এক কাপ চা বানিয়ে আবার রিডিং রুমে গিয়ে বসলাম। ঘড়ির কাটা তখন ঠিক ২ টার কাছাকাছি। আমার হাতে সুনীলের পূর্ব পশ্চিম বইটা ধরা। বইটা এক পাশে রেখে উঠে দাড়াই। ভিতরের রুমে গিয়ে দেখি উর্বশী বিছানায় বসে আছে। সেদিকে তাকিয়ে বলি চ্যাং মাছ চেনো?
" উর্বশী মুচকি হেসে বলে চ্যাং মাছ তো চিনি না "
আমি উর্বশীর চোখের দিক তাকিয়ে বলি টাকি মাছকে চ্যাং মাছ বলে।
"উর্বশী আমার আরো কাছে ঘেসে বলে তাই বুঝি?
আমি অন্যদিক তাকাই। উর্বশীর চোখের দিক তাকাতে পারি না। কেন যানি ঘোর লাগে। সবকিছুই তখন ওলট পালট হয়ে যায়।
"উর্বশী বিছানায় বসে পা দুলিয়ে দুলিয়ে বলে আজ না তোমার একটা কবিতা বলার কথা? "
"কবিতা তো লেখা হয় নি উর্বশী। "
উর্বশী রাগ করে বলে কেন লেখনি কবিতা। যাও তোমার সাথে কথা নেই। আমি যাই।
"উর্বশী আয়না ভেদ করে ভিতরে ঢুকে যায়। আমি সেদিকে তাকিয়ে মুচকি হাসি। উর্বশীর চেহারা একটা সময় আয়না থেকে মিলিয়ে যায়। আমি জানি উর্বশী আসবে। ওকে আসতেই হবে। মানুষের মৃত্যু আছে আত্নার মৃত্যু নেই। সবি মায়ার খেলা আমি হলাম তার গুটি।
.
āĻāϞ্āĻĒ āϏংāĻ্āϰāĻš āĻāϰা āĻāĻŽাāϰ āύেāĻļা। āϰোāĻŽাāύ্āĻিāĻ, āĻৌāϤিāĻ, āϰāĻŽ্āϝ, āĻৌāϤুāĻ āϏāĻš āĻšাāĻাāϰো āĻāϞ্āĻĒ āĻāĻে āĻāĻŽাāϰ āϏংāĻ্āϰāĻšে।
āĻŦৃāĻšāϏ্āĻĒāϤিāĻŦাāϰ, ā§¨ā§Ž āϏেāĻĒ্āĻেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§
2706
āĻāϰ āĻĻ্āĻŦাāϰা āĻĒোāϏ্āĻ āĻāϰা
Rahathossain1010100@gmail.com
āĻāĻ āϏāĻŽā§ে
⧧:⧍⧝ AM
āĻāϤে āϏāĻĻāϏ্āϝāϤা:
āĻŽāύ্āϤāĻŦ্āϝāĻুāϞি āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ (Atom)
āĻোāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāĻ:
āĻāĻāĻি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āĻ āĻāϰুāύ