āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1402

বউ গুলি কেমন পুতুলের মত হয় তাইনা?শাড়ি পড়া টুক টুকে পুতুল '
ভাবেন তো সাদা মাটা আপনার জীবনটায়
একদিন একটা পুতুল বউ আসলো।রোজকার মত না, সেদিন আপনার ঘুমটা ভাঙল একটু অন্য রকম ভাবে। কেউ একজন জানালার পর্দাটা সরিয়ে এক গাদা মিষ্টি রোদ এনে
দিল আপনার মুখে। আপনি যেন চোখ বুজে স্বপ্ন
দেখছেন, সারা ঘরে একটা মিষ্টি গন্ধ
ছড়িয়ে আছে। গালের উপর একটা নরম হাত, আর
আলতো করে নড়ে চড়ে ওঠা কাচের চুড়ির টুং
টাং ঘন্টা! '
ঘুম ভেংগে গেছে তবু চোখ বুজে আছেন। চোখ
খুলতে ইচ্ছা করছেনা। ইচ্ছে করছে এভাবে
কেটে যাক অনন্ত কাল! গালের উপর হাতটা
নড়তে থাকুক, নতুন শাড়ির ঘ্রানটা নাকে
লেগে থাকুক, কল্পনায় পুতুল বউটার মুখটা ভাসতে থাকুক!
'
পুতুল টা বুঝে গেছে আপনার দুষ্টুমিটা। ভেজা
চুল গুলো বিছিয়ে দিয়েছে আপনার বুকের উপর।
আপনার বুকের লোমে খেলা করছে পুতুল বউয়ের
দুষ্ট নিশ্বাস। নিজের অজান্তেই গালের নিচে চাপা পড়া হৃৎপিন্ডটা মিস করে গেছে
অনেক গুলি পালস! সুখে আপনার দম বন্ধ হয়ে
আসছে! আপনি চোখ খুললেন। চোখের সামনে
জ্বল জ্বল করছে এক জোড়া আহ্ললাদি চোখ! দু
ভুরুর নিচে একটা ছোট্ট টিপ আর ছোট্ট নাক
ফুলটাও যেন আহ্লাদে গদো গদো হয়ে আছে!! '
প্রতিটা বউই এভাবে স্বামীর ঘরে পুতুল সেজে
আসে। কাপড়ের আলনায়, কপালের টিপে,
বিছানার চাদরে, খাবার প্লেটে, ছোট্ট
ঘরের দেয়ালে দেয়ালে এভাবে স্বপ্ন
সাজিয়ে দেয়।

(নাম না জানা লেখকের গল্পের একাংশ)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ