āϏোāĻŽāĻŦাāϰ, ā§§ā§§ āϏেāĻĒ্āϟেāĻŽ্āĻŦāϰ, ⧍ā§Ļā§§ā§­

1397

মেয়েদের বুঝতে শিখুন...
=============================
আমরা ছেলেরা কাউকে ভালবাসলেই ঝট করে বলে দেই, পুরো পৃথিবীকে জানিয়ে দিই। কিন্তু একটি মেয়ের ভালবাসা সম্পূর্ণ আলাদা, তারা সহজে কাউকে ভালবাসতে চাইনা, ভালবাসলেও নিজের ভিতরে রাখে মুখে প্রকাশ করেনা, একবার যদি কোন মেয়ে কোন ছেলেকে ভালবাসে তাহলে সে তার আপ্রাণ চেষ্টা করে সেই ভালবাসাটিকে টিকিয়ে রাখার জন্য। মেয়েদের মন খুব নরম, সেই মন কারও প্রেমে পরলে আরও নরম হয়ে যায়, কিন্তু আমরা অনেক ছেলেরায় টা দেখি না/বুঝি না, আমরা শুধু মেয়েদের বাহিরের রাগ, অভিমান, ঝগড়াটা দেখি, কিন্তু বন্ধুরা সেই রাগ, অভিমান আর ঝগড়ার আড়ালেই লুকিয়ে আছে গভীর ভালোবাসা।
.
একটি মেয়ের মন এটাই চাই যে কেউ তাকে এতটা ভালবাসুক যতটা ভালবাসা কেউ কাউকে বাসেনি আগে।
.
মেয়েটা অনেক রাগ করে, মাঝে মাঝে তাকে সহ্য হয়না আপনার, অসহ্য লাগে, আরে ভাই, আপনার ভালবাসার মানুষ আপনার সাথে রাগ দেখাবে নাকি অন্য কারও সাথে দেখাবে?? তার রাগ-অভিমান-ঝগড়া সব তো আপনার জন্যই। সবার ভালবাসার প্রকাশটা একরকম নয়। এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন তাদের ভালবাসা, ভিন্ন সেই ভালবাসার বহিঃপ্রকাশ। কেউ ভালবাসে কাউকে কষ্ট দিয়ে, কেউ ভালবাসে নিজে কেঁদে, আবার কেউবা ভালবাসে ঝগড়া করে। ভালবাসা ভিন্ন হতে পারে, ভালবাসার মানুষগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সকল ভালবাসার মানুষের লক্ষ্য একটাই যাকে ভালবাসি মন প্রান উজাড় করে ভালবাসি, ভালবাসবো, বেসে যাব জনম জনম ধরে।
একটি মেয়েকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার ইচ্ছেগুলো, মনের অনুভূতিগুলো। ত্যাগ করতে হয় বয়ফ্রেন্ডকে, পিতার ঘর ত্যাগ করতে হয়, বিয়ের পর ত্যাগ করতে হয় তার নাম, সন্তান লাভের পর ত্যাগ করতে হয় তার রাতের ঘুম, খাওয়া-দাওয়া। সন্তান বড় হয়ে খারাপ আচরণ করলে ত্যাগ করতে সন্তানকে নিয়ে তার সমস্ত আশা-ভরসাকে। আবার ছেলের বউ যদি খারাপ হয়, তাহলে ত্যাগ করতে হয় তার আপন স্বামীর ঘর, মেয়েটির শেষ জীবনের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম, আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল।
.
►পরিশেষে একটা কথায় বলব, মেয়েরা স্রস্টার অপরূপ সৃষ্টি। একটি মেয়ে হয় কারো মেয়ে, কারো বোন, কারো স্ত্রী, কারো মা। মেয়েদের মন খুব নরম, সেই মন শুধু একটা জিনিস চায় সেটি হল প্রিয় মানুষটির কাছ থেকে অফুরন্ত ভালবাসা। বাবা-মা, ভাই, স্বামী, সন্তান, সন্তানের বউ, শ্বশুর, শাশুড়ি সমস্ত আপন জনদের কাছ থেকে ভালবাসা চায় একটি মেয়ের মন। মেয়েদের সেই নরম মনে কখনো আঘাত করোনা বন্ধু, কখনো কষ্ট দিয়ো না। শুধু তাকে আপন করে ভালবাসা দিয়ে দেখো, সমস্ত পৃথিবীর সাথে লড়াই করবে শুধু তোমার জন্য। সেই তুমি হতে পারো তার বয়ফ্রেন্ড, তার স্বামী, কিংবা তার ছেলে। মেয়েদের বুঝতে শিখুন, তাদের সাথে কখনো খারাপ ব্যাবহার করবেন না।
.
লিখা: Nahid Hossain Nhd (ডোডো-নাডো)

āĻ•োāύ āĻŽāύ্āϤāĻŦ্āϝ āύেāχ:

āĻāĻ•āϟি āĻŽāύ্āϤāĻŦ্āϝ āĻĒোāϏ্āϟ āĻ•āϰুāύ